হরমুজের নিয়ন্ত্রণ ইরানের হাতেই থাকবে: আইআরজিসি
- আপডেট সময় : ০৩:৪৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
- / 48
ইরান পারমাণবিক বিষয় নিয়ে কারও সঙ্গে কোনো আলোচনায় বসবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সাবেক কমান্ডার ও এক্সপেডিয়েন্সি কাউন্সিলের সদস্য মোহসেন রেজাই। ইরানের সংবাদ সংস্থা আইএসএনএ-এর প্রতিবেদনে বলা হয়েছে, রেজাই স্পষ্ট করেছেন যে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা অবশ্যই ইরানের হাতে থাকতে হবে।
সতর্কবার্তা উচ্চারণ করে মোহসেন রেজাই বলেন, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ যদি ইরানের হাতছাড়া হয়, তবে শত্রুপক্ষ এটিকে আবারও ইরান ও তার জনগণের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করার সুযোগ পাবে।
আঞ্চলিক নিরাপত্তার বিষয়ে গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, এই অঞ্চলের নিরাপত্তাব্যবস্থা এখানকার দেশগুলোকেই নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে আমেরিকান বা ইউরোপীয়, যেকোনো বিদেশি শক্তিকে অবশ্যই এই অঞ্চল ত্যাগ করতে হবে। এটিই মূলত ইরানি মডেলের মূল নীতি। সূত্র: আলজাজিরা

























চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর