ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, রোববার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদ উপলক্ষে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে দোকান ও শপিংমল

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:৩০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • / 70

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে জনসাধারণের কেনাকাটার সুবিধার্থে শপিংমল, মার্কেট ও দোকানপাট খোলা রাখার সময়সীমা বাড়িয়েছে সরকার। আগের নিয়মে এসব প্রতিষ্ঠান সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার নির্দেশনা থাকলেও এখন থেকে ঈদের আগ পর্যন্ত তা রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে।

মঙ্গলবার (১২ মে) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জনসাধারণের সুবিধার্থে আজ (১২ মে) থেকেই এই নতুন সময়সূচি কার্যকর হবে।

এছাড়াও, রাত ১০টা পর্যন্ত শপিংমল, মার্কেট ও দোকান খোলা রাখার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রিপরিষদ সচিবের কাছে একটি চিঠি পাঠিয়েছে বিদ্যুৎ বিভাগ। ওই চিঠিতে এ বিষয়ে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের (ডিসি) প্রতি নির্দেশনা জারির অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৮ মে দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হওয়ার কথা রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ঈদ উপলক্ষে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে দোকান ও শপিংমল

আপডেট সময় : ১১:৩০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬