ঢাকা ০২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:১০:৩৬ অপরাহ্ন, রোববার, ১৭ মে ২০২৬
  • / 38

গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে সারা দেশে ৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়,হাম ও হামের উপসর্গ নিয়ে সারা দেশে ৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় হামের নিশ্চিত রোগী ২৪৩। আর সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ২৭৪।

গত ১৫ মার্চ থেকে ১৭ মে সকাল পর্যন্ত নিশ্চিত হামে ৭৫ জনের মৃত্যু হয়েছে এবং এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৮৪ জনে।

১৭ মে পর্যন্ত সারা দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৭৬৭ জন। আর এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ হাজার ৮৪৬।

এছাড়া গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম সন্দেহে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২ হাজার ৯২ জন। আর হাসপাতাল হতে ছাড় পাওয়া রোগীর সংখ্যা ৩৭ হাজার ৭৪৪।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৪:১০:৩৬ অপরাহ্ন, রোববার, ১৭ মে ২০২৬