ঢাকা ০৯:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাম ও উপসর্গে আরও ১৩ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:১৫:৫১ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
  • / 52

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে মোট মৃত্যু হয়েছে ৫১২ শিশুর। পাশাপাশি এই সময়ে নতুন করে ২ হাজার ১৩২ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে। শনিবার (২৩ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ১২ জন ও হাম আক্রান্ত হয়ে ১ জন মারা গেছে। এ নিয়ে সন্দেহজনক হাম রোগে মোট ৪২৬ জন ও নিশ্চিত হামে ৮৬ জন মারা গেছে।

এতে আরও হয়, গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত সারা দেশে হাম সন্দেহে ৪৯ হাজার ৩৮৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৪৫ হাজার ১১ জন ছাড়পত্র পেয়েছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

হাম ও উপসর্গে আরও ১৩ জনের মৃত্যু

আপডেট সময় : ০৩:১৫:৫১ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬