পাকিস্তানের কাছে সিরিজ হেরে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া
- আপডেট সময় : ০৮:৪৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
- / 18
গত মার্চে বাংলাদেশের কাছে ৩ ম্যাচের ওডিআই সিরিজ ১-২ এ হেরে যাওয়ার ধাক্কাটা একটু বেশিই লেগেছিল পাকিস্তানের ক্রিকেটে। গত মাসে বাংলাদেশ সফরে ২ ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশের লজ্জাটা আরও বেশি ভারী করেছে পাকিস্তান দলকে। সেখান থেকে ঘুরে দাঁড়াতে বেছে নিয়েছিল তাঁরা অস্ট্রেলিয়াকে। সাদাব খানের অলরাউন্ড পারফরমেন্সে ( ২/২৯ও ২৯*) লাহোরে ওডিআই সিরিজের শেষ ম্যাচে ৪৯ বল হাতে রেখে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়ে সিরিজ জয়ের উৎসব করেছে পাকিস্তান। পাকিস্তানের কাছে ওডিআই সিরিজ ১-২ এ হেরে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া।
লো স্কোরিং এই ম্যাচে রান করা কতোটা কঠিন, ১৫৮ রান তাড়া করতে নেমে পাকিস্তান ব্যাটাররা তাঁ জানিয়ে দিয়েছে। বাবর আজমের মতো ব্যাটারকে ধুঁকতে হয়েছে শ্লো উইকেটে। ৮৪ বলে ৪০ রানের ইনিংসটি সে স্বাক্ষ্যই দিবে। সালমান আগাকে নিয়ে ৪র্থ উইকেট জুটিতে ৬১ বলে ৩৩ রান কতোটা কষ্ট করে নিতে হয়েছে, তা জানিয়ে দিয়েছেন তাঁরা। এই দুইজনের আউট পাকিস্তানকে বিপদ সংকেত দেখিয়েছে। অস্ট্রেলিয়ার বাঁ হাতি স্পিনার খুনেমানের লেগ স্ট্যাম্পে পিচিং ডেলিভারি বাবর আজমের লেগ স্ট্যাম্প দিয়েছে ভেঙ্গে। এই স্পিনারের অফ স্ট্যাম্পের অনেক বাইরের পিচিং ডেলিভারি লেট কাট করতে যেয়ে সালমান আগা দিয়েছেন স্লিপে ক্যাচ (২৪ বলে ১৫)। এই বাঁ হাতি স্পিনারই পাকিস্তান ব্যাটারদের ফেলেছিলেন বিপদে (৩/৩৮)।
তবে বিপদ যতোটা ঘনীভূত হওয়ার কথা, তাঁ হতে দেননি সাদাব খান (৪২ বলে ২৯*)-আবদুল সামাদ (৩০ বলে ১৬*)। অবিচ্ছিন্ন ৬ষ্ঠ উইকেট জুটিতে তাঁরা যোগ করেছেন ৬৭ বলে ৪৮ রান। তাঁতেই ওডিআই সিরিজের ট্রফি জয়ের উৎসব করেছে পাকিস্তান।
ডিফেন্ডিং বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সাম্প্রতিক ওডিআই চেহারাটা একটু বিবর্ণই দেখাচ্ছে। পাকিস্তান সফরে সিরিজের প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় ৫ উইকেটে হেরে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচে ৪১ রানে জিতে সিরিজে ফিরেছিল অস্ট্রেলিয়া। তবে সিরিজে সবচেয়ে বাজে ব্যাটিংয়ের প্রদর্শনীটা সিরিজের শেষ ম্যাচে দেখালো অজিরা। লাহোরে শ্লো উইকেটে পেসার শাহিন শাহ আফ্রিদি (৩/৩০) এবং দুই লেগ স্পিনার আবরার (২/২৯)-সাদাব খানের (২/২৮) বোলিংয়ে ৮ ওভার বাকি রেখে ১৫৭-তে থেমেছে অস্ট্রেলিয়া।
২০২৩ বিশ্বকাপের শেষ ৩টি ম্যাচে উইকেটহীন থাকার অপরাধে লেগ স্পিনার সাদাব খান আড়াই বছর ছিলেন ওডিআই ম্যাচের বাইরে। এই সিরিজে ফিরে প্রথম দুই ম্যাচ কাটিয়েছেন উইকেটহীন। ওডিআই ক্রিকেটে ৩০০ বল পর উইকেটের মুখ দেখা সাদাবই শেষ পর্যন্ত সিরিজ নির্ধারনী ম্যাচের হিরো।
সিরিজের দ্বিতীয় ম্যাচের মতো (৫১) তৃতীয় ম্যাচেও অধিনায়ক জস ইংলিশ ফিফটি করেছেন (৭১ বলে ৮ চার, ১ ছক্কায় ৬৫)। তবে তাকে সাপোর্ট দিতে পারেননি অন্য কোনো টিমমেট। ডাবল ফিগারের দেখা পেয়েছেন অন্য তিন ব্যাটার-লাবুশান (৩৯ বলে ১৯), অ্যালেক্স ক্যারে (৩২ বলে ১৯) এবং অ্যাডাম জাম্পা (২৩ বলে ১০)। অস্ট্রেলিয়ার পুরো ইনিংসে ১৩টি চারের পাশে মাত্র ১টি ছক্কা।
অথচ টসে জিতে শুরুটা মোটামুটি ছিল অস্ট্রেলিয়ার। ব্যাটিং পাওয়ার প্লে-এর প্রথম ১০ ওভারে স্কোর ছিল তাদের ৪১/১। দ্বিতীয় উইকেট জুটির ৬৯ বলে ৪৬ এবং তৃতীয় উইকেট জুটির ৬২ বলে ৫২ চ্যালেঞ্জিং স্কোরের আভাস দিচ্ছিল। তবে স্কোরশিটে ৯৮ থকে ১৫৭, এই ৫৯ রানে ৮ উইকেট হারিয়ে এলোমেলো অস্ট্রেলিয়ার বিবর্ণ ব্যাটিং পেয়েছে প্রকাশ।

























অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই