ঢাকা ০৪:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কাহারোলে জমি নিয়ে সংঘর্ষে স্বামী-স্ত্রী আহত

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৩৩:৪২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • / 73

দিনাজপুরের কাহারোলে জমি নিয়ে সংঘর্ষে স্বামী-স্ত্রী গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। ঘটনাটি ঘটেছে, গতকাল শুক্রবার (১২জুন’২৬) উপজেলার ডাবোর ইউনিয়নের উত্তর মহেশপুর গ্রামে।

আহত মোঃ বাসির উদ্দীনের ছেলে মোঃ আরিফুল ইসলাম জানান,আমার বাবা-মা উভয়ে ডায়াবেটিক্স এর রোগী হওয়ায় প্রতিদিনের ন্যায় গত শুক্রবার সকাল আনুমানিক ৭টার দিকে বাড়ি থেকে পাকা সড়ক দিয়ে বাড়ির নিকটবর্তী উত্তর মহেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছ দিয়ে হাটা-হাটি করে বাড়ির দিকে ফিরে আসার সময় আমাদের প্রতিপক্ষ বুধু রাম মুরমুসহ কয়েকজন মিলে আমার বাবা-মার পথরোধ করে বিরোধপূর্ণ জমির কাছে নিয়ে গিয়ে আমার বাবা মোঃ বাসির (৬২) ও মা মোছাঃ পিয়ারা বেগম (৪৯) কে এক পর্যায়ে ব্যাপক মারধর শুরু করে।

সে সময় স্থানীয়রা আমার বাবাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এবং আমার মাকে মারধর করে বিরোধপূর্ণ জমির পশ্চিম পার্শ্বে বিদুতের খুঁটির সাথে বেঁধে রেখে নির্যাতন করে এবং স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

বর্তমানে স্বামী-স্ত্রী উভয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এদিকে এ ঘটনার পরিপ্রেক্ষিতে কাহারোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সেলিমুর রহমান সেলিম এর সাথে মুঠোফোণে যোগাযোগ করা হলে তিনি জানান, এজাহারে কাজ চলছে আজ রবিবার আমি ও আমার সার্কেল স্যারসহ ঘটনাস্থল উত্তর মহেশপুর এলাকায় পরিদর্শনে যাবো। পরিদর্শন শেষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কাহারোলে জমি নিয়ে সংঘর্ষে স্বামী-স্ত্রী আহত

আপডেট সময় : ১১:৩৩:৪২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬