হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ১১:২৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
- / 64
দেশে ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে গতকাল শুক্রবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এতে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৭০ জনে। তাদের মধ্যে হামের উপসর্গ নিয়ে ৫৭৭ এবং নিশ্চিত হামে ৯৩ শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৯ জুন) স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদন অনযায়ী, ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৭৪ জন। যার মধ্যে সন্দেহভাজন হাম রোগী হিসেবে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৭২ জন।
গত ১৫ মার্চ থেকে দেশে ৯০ হাজার ৯৮২ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। হাসপাতালে ভর্তি হয়েছে ৭৫ হাজার ১৫৬ জন। মোট হাম শনাক্ত হয়েছে ১০ হাজার ৮৬৯ জনের। এছাড়া হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন ৭১ হাজার ৩৯৬ জন।
ট্যাগস :
শিশু






















