শঙ্কা উড়িয়ে বিশ্বকাপের নকআউটে দক্ষিণ আফ্রিকা
- আপডেট সময় : ১২:৩২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
- / 30
সব শঙ্কা আর সমীকরণ উড়িয়ে দিয়ে রূপকথার জন্ম দিল দক্ষিণ আফ্রিকা। মন্তেরিতে ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে এশিয়ান পরাশক্তি দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে তারা।
ম্যাচের দ্বিতীয় বার্ধে থাপেলো মাসেকোর করা একমাত্র গোলটিই দক্ষিণ আফ্রিকাকে এনে দেয় কাঙ্ক্ষিত ৩ পয়েন্ট। এই জয়ের ফলে ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের রানার্সআপ হিসেবে শেষ ৩২ নিশ্চিত করল তারা।
আগামী ২৮ জুন লস অ্যাঞ্জেলেসে সহ-আয়োজক কানাডার মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। হারলেও পরের রাউন্ডে যাওয়ার সুযোগ রয়েছে দক্ষিণ কোরিয়ার। তিন ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের তিন নম্বরে তারা। গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্সআপ ছাড়াও ১২ গ্রুপের সেরা আটটি দল জায়গা পাবে রাউন্ড অব ৩২ এ। তৃতীয় স্থানে থাকা দলগুলোর মধ্যে সেরা আটে থাকলে দ্বিতীয় রাউন্ডে খেলতে পারবে দক্ষিণ কোরিয়া।
মেক্সিকোর বিপক্ষে হার ও চেক প্রজাতন্ত্রের সঙ্গে ড্রয়ের পর এই ম্যাচে দক্ষিণ আফ্রিকার জয় ছাড়া বিকল্প ছিল না। অন্যদিকে এই ম্যাচে ড্র করলেই পরের রাউন্ড নিশ্চিত হত দক্ষিণ কোরিয়ার।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে দক্ষিণ আফ্রিকা। সপ্তম মিনিটে মোফোকেনগের শট ডিফেন্ডারের গায়ে লেগে লক্ষ্যভ্রষ্ট হয়। এর ঠিক পরেই কোরিয়ান তারকা লি কাং-ইন দারুণ এক সুযোগ পেলেও গোল করতে ব্যর্থ হন।ফুটবল বিষয়ক
২৮ মিনিটে ম্যাচের সবচেয়ে সহজ সুযোগটি হাতছাড়া করে দক্ষিণ আফ্রিকা। চমৎকার এক দলীয় আক্রমণ থেকে মাসেকের নেওয়া শট সরাসরি কোরিয়ান গোলকিপার কিম প্রতিহত করেন। ফিরতি বলে থালেন্দে মবাথার শটও কোরিয়ান প্রাচীর ভাঙতে পারেনি। গোলশূন্য থেকে বিরতিতে যায় দুই দল।
ম্যাচের ৬৩ মিনিটে আসে সেই মাহেন্দ্রক্ষণ। বদলি হিসেবে নামা সেপাং মোরেমির চমৎকার পাস থেকে কোরিয়ান ডিফেন্ডারদের বোকা বানিয়ে বাঁ পায়ের নিখুঁত শটে বল জালে জড়ান থাপেলো মাসেকো।
গোলের পর ব্যবধান ধরে রাখতে রক্ষণাত্মক কৌশল বেছে নেয় দক্ষিণ আফ্রিকা। গোলদাতা মাসেকোকে তুলে মাঠে নামানো হয় ইকরাম রেইনার্সকে। শেষ ২০ মিনিট কোরিয়া একের পর এক আক্রমণ চালিয়েও দক্ষিণ আফ্রিকার রক্ষণভাগ ভাঙতে পারেনি।
ম্যাচের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে পার্কের দুর্দান্ত হেড যখন দক্ষিণ আফ্রিকার জালে জড়াতে যাচ্ছিল, তখন বাজপাখির মতো বুক দিয়ে রুখে দেন গোলকিপার রনওয়েন উইলিয়ামস। প্রথম দফায় বল হাত থেকে কিছুটা ফস্কে গেলেও দ্রুতই তা নিয়ন্ত্রণে নিয়ে হাজারো সমর্থককে আনন্দে ভাসান এই গোলকিপার।





















যুক্তরাষ্ট্রকে বিদায় করে শেষ আটে বেলজিয়াম