দ. কোরিয়ার আকাশে চীন ও রাশিয়ার সামরিক বিমান প্রবেশ
- আপডেট সময় : ০২:৩১:০১ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
- / 30
দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে শনিবার চীন ও রাশিয়ার ১০টিরও বেশি সামরিক বিমান প্রবেশ করেছে। এরপর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সেখানে যুদ্ধবিমান পাঠিয়েছে দক্ষিণ কোরিয়া। খবর বার্তা সংস্থা এএফপি’র।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ জানিয়েছে, চীনা ও রুশ বিমানগুলো পূর্ব সাগর ও দক্ষিণ সাগরের উপর কোরিয়া এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোন (কাডিজ)-এ প্রবেশ করে এবং পরে সেখান থেকে বেরিয়ে যায়।
সামরিক বাহিনী জানায়, তবে চীনা ও রুশ বিমানগুলো দক্ষিণ কোরিয়ার আকাশসীমা লঙ্ঘন করেনি।
আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চল কোনো দেশের সার্বভৌম আকাশসীমা নয়। এটি মূলত একটি নজরদারি এলাকা, এখানে নিরাপত্তার কারণে আগত বিমানগুলোকে শনাক্ত করা হয়।
সামরিক বিমানগুলোকে সাধারণত কোনো দেশের আকাশ প্রতিরক্ষা অঞ্চলে প্রবেশের আগে সংশ্লিষ্ট দেশকে অবহিত করতে হয়। তবে এই ধরনের পূর্বঘোষণা আইনগতভাবে বাধ্যতামূলক নয়।
চীন ও রাশিয়া তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কোনো মন্তব্য করেনি।



























নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ইইউর অভিনন্দন