ঢাকা ১১:০২ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মেসির বিদায়ী ম্যাচের আগে হৃদয়স্পর্শী বার্তা বন্ধু নেইমারের

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১০:৫১:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • / 0

আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে নিজের শেষ ম্যাচে মাঠে নামার আগে বিশ্বজুড়ে ভাসছেন প্রশংসায়। আর সেই ঐতিহাসিক মুহূর্তের আগেই প্রিয় বন্ধু ও সাবেক সতীর্থ লিওনেল মেসিকে এক আবেগঘন বার্তা দিয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার।

বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার হয়ে শেষবারের মতো মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন মেসি। এই ম্যাচের আগে দুজনের একসঙ্গে কাটানো সোনালী স্মৃতিগুলো স্মরণ করে ফুটবলে মেসির অবিস্মরণীয় প্রভাবের জন্য তাকে ধন্যবাদ জানান নেইমার।

হৃদয়স্পর্শী সেই বার্তায় নেইমার উল্লেখ করেন, বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীরা সারা ক্যারিয়ারজুড়ে মেসির জাদু উপভোগ করেছে। সাবেক এই সতীর্থের বিদায়টা স্মরণীয় হোক সেই শুভকামনা জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, মেসির প্রতি সবার এই ভালোবাসার বার্তাগুলো তিনি উপভোগ করবেন।

মেসির প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে এই ব্রাজিলিয়ান তারকা বলেন, মেসি তাকে ফুটবলকে আরও বেশি ভালোবাসতে শিখিয়েছেন। মেসির বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করা যেমন সম্মানের ছিল, ঠিক তেমনি তার সঙ্গে একই ক্লাবে খেলে ইতিহাস গড়াটা ছিল আরও অনেক বড় ভাগ্যের ব্যাপার।

বার্সেলোনায় প্রথমবার একসঙ্গে আলো ছড়ানোর পর পরবর্তীতে প্যারিস সেন্ট-জার্মেইয়ে (পিএসজি) পুনরায় জুটি বাঁধেন নেইমার ও মেসি। ক্লাব ফুটবলে সতীর্থ হলেও জাতীয় দল ব্রাজিল ও আর্জেন্টিনার হয়ে মুখোমুখি লড়াইয়েও মেতেছেন এই দুজন। তবে ক্লাব আলাদা হলেও তাদের মধ্যকার সুগভীর বন্ধুত্ব এখনো আগের মতোই রয়েছে।

আর্জেন্টিনা ও ব্রাজিলের মধ্যে বৈরী প্রতিদ্বন্দ্বিতা থাকলেও নিজের বন্ধুর বিদায়ের আগে কী আর নীরব থাকতে পারেন নেইমার। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ৩৪ বছর বয়সী এই ব্রাজিলিয়ান তারকা মেসির উদ্দেশ্যে এক আবেগঘন বার্তা পাঠিয়েছেন।

নেইমার লেখেন, ‘যারা ফুটবলকে ভালোবাসে, তারা এতগুলো বছর ধরে তোমার খেলা উপভোগ করেছে… আজ তোমার নিজের দেশ ও দলের জার্সি গায়ে শেষ ম্যাচ, আশা করি এর প্রতিটি সেকেন্ড তুমি উপভোগ করবে।

বেনিনের বিপক্ষে এই বিদায়ী ম্যাচটি জাতীয় দলের হয়ে মেসির ২০৮তম এবং চূড়ান্ত ম্যাচ হতে যাচ্ছে। এর আগে আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সিতে ২০৭টি ম্যাচ খেলে ১২৫টি গোল করার অনন্য কীর্তি গড়েছেন এই কিংবদন্তি।

মেসির অবদানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নেইমার আরও লেখেন, ‘শুধু আর্জেন্টিনা নয়, পুরো বিশ্বই ফুটবলের জন্য তোমার করা সবকিছুর জন্য তোমাকে ধন্যবাদ জানাচ্ছে। আমাকে ফুটবলকে আরও বেশি ভালোবাসতে শেখানোর জন্য ধন্যবাদ। তোমার বিপক্ষে খেলা এবং তার চেয়েও বড় কথা, তোমার পাশে থেকে ইতিহাস গড়াটা আমার জন্য অনেক বড় সম্মানের ছিল। ধন্যবাদ লিও।

নিউজটি শেয়ার করুন

মেসির বিদায়ী ম্যাচের আগে হৃদয়স্পর্শী বার্তা বন্ধু নেইমারের

আপডেট সময় : ১০:৫১:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬