তেহরানে খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১২:২০:০২ অপরাহ্ন, রোববার, ৫ জুলাই ২০২৬
- / 15
ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার (০৫ জুলাই) তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় অনুষ্ঠিত এ জানাজায় রেকর্ডসংখ্যক মানুষের সমাগম হয়েছে। এতে ইরানের অন্যতম শীর্ষ ধর্মীয় ব্যক্তিত্ব আয়াতুল্লাহ জাফর সোবহানি ইমামতি করেছেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে, জানাজার নামাজ শুরুর কয়েক ঘণ্টা আগেই মোসাল্লার প্রধান চত্বর কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। জানাজার পর সোমবার তেহরানে এবং মঙ্গলবার পবিত্র শহর কোমে শোক শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।
এরপর খামেনির মরদেহ আরও আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে ইরাকের নজফ ও কারবালা শহরে নিয়ে যাওয়া হবে। পরে বৃহস্পতিবার দাফনের জন্য মরদেহ ইরানের মাশহাদ শহরে ফিরিয়ে আনা হবে।
এদিকে ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় তার ছেলেদের অংশ নিতে দেখা গেছে। রোববাার (০৫ জুলাই) মার্কিন সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় অনুষ্ঠিত জানাজায় খামেনির ছেলে মাসুদ, মেইসাম এবং মোস্তফা অংশ নিয়েছিলেন। এ ছাড়া আইআরজিসির কমান্ডার আহমদ ভাহিদিও এতে অংশ নেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরায়েলের পক্ষ থেকে হত্যার হুমকির কারণে নিরাপত্তাজনিত ঝুঁকি থাকায় খামেনির আরেক ছেলে এবং বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এতে অংশ নেননি।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএ জানিয়েছে জানাজায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং বিচার বিভাগের প্রধান গোলামহোসেন মোহসেনি এজেই অংশ নিয়েছেন। এ ছাড়া আইআরজিসির কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কানিও এতে অংশ নেন।
এরপর খামেনির মরদেহ আরও আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে ইরাকের নজফ ও কারবালা শহরে নিয়ে যাওয়া হবে। পরে বৃহস্পতিবার দাফনের জন্য মরদেহ ইরানের মাশহাদ শহরে ফিরিয়ে আনা হবে।






















সঠিকভাবে রোগ নির্ণয়ে এখনও পিছিয়ে বাংলাদেশ: স্বাস্থ্যমন্ত্রী