ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত ছড়িয়ে পড়ার শঙ্কা, মধ্যপ্রাচ্যে আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০২:৩৫:২০ অপরাহ্ন, রোববার, ১৯ জুলাই ২০২৬
  • / 2

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাত আরও বিস্তৃত হয়ে মধ্যপ্রাচ্যজুড়ে আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা। পাল্টাপাল্টি হামলার ধারাবাহিকতা এবং কূটনৈতিক প্রচেষ্টা স্থবির হয়ে পড়ায় উপসাগরীয় দেশগুলোও বাড়তি উদ্বেগে রয়েছে।

বিশেষ করে ইয়েমেনে ইরান-সমর্থিত হুথিদের সঙ্গে সৌদি আরবের উত্তেজনা বেড়েছে। একই সময়ে ইরানের ড্রোন হামলা ওমানকেও লক্ষ্য করেছে এবং হরমুজ প্রণালির কাছে জাহাজে হামলার ঘটনাও ঘটেছে। এতে গুরুত্বপূর্ণ এই জলপথে জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে।

এদিকে, মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে—এমন প্রতিবেশী দেশগুলোর ওপর হামলা জোরদারের হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স বাহরাইন, সৌদি আরব, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের পাঁচটি বন্দরকে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করেছে, যদি ইরানের অবকাঠামোতে আরও হামলা চালানো হয়।

অন্যদিকে, সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্র ইরানে সড়ক, সেতু, রেলপথ ও সুড়ঙ্গসহ বিভিন্ন অবকাঠামোয় হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

ইসরায়েলি বিশ্লেষক ড্যানি সিট্রিনোভিচের মতে, প্রতিটি মার্কিন হামলার জবাবে ইরান পাল্টা হামলা চালাচ্ছে এবং উভয় পক্ষই নিজেদের প্রতিরোধ সক্ষমতার নতুন সীমা নির্ধারণের চেষ্টা করছে। তার সতর্কবার্তা, এই সংঘাত আলোচনার টেবিলে ফেরার পরিবর্তে নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে বৃহত্তর আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে, যেখানে কূটনৈতিক সমাধানের সুযোগ ক্রমেই কমে আসবে। সূত্র:সিএনএন

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত ছড়িয়ে পড়ার শঙ্কা, মধ্যপ্রাচ্যে আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা

আপডেট সময় : ০২:৩৫:২০ অপরাহ্ন, রোববার, ১৯ জুলাই ২০২৬