ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পের স্বাক্ষর মূল্যহীন: মোজতবা খামেনি

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০২:৩২:০৫ অপরাহ্ন, রোববার, ১৯ জুলাই ২০২৬
  • / 4

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্র বারবার সমঝোতা স্মারক লঙ্ঘন করে প্রমাণ করেছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর ‘সম্পূর্ণ মূল্যহীন এবং এর কোনো বিশ্বাসযোগ্যতা নেই’।

শনিবার (১৮ জুলাই) এক লিখিত বিবৃতিতে তিনি এ কথা জানান। ইরান ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের মধ্যে স্বাক্ষরিত একটি চুক্তির শর্ত যুক্তরাষ্ট্র বারবার ভঙ্গ করার পরিপ্রেক্ষিতে তিনি এই মন্তব্য করেন।

গত সপ্তাহে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যাওয়ার পর উভয় পক্ষই একে অপরের ওপর হামলা চালিয়েছে। এর ফলে দুই দেশের মধ্যে নতুন করে সর্বাত্মক যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এমন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই মোজতবা খামেনি তাঁর বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের জেনে রাখা উচিত যে ইরানি জাতি এবং ‘প্রতিরোধ ফ্রন্টের’ কাছে মার্কিনীদের জন্য ‘অবিস্মরণীয় শিক্ষা’ রয়েছে। সূত্র: রয়টার্স

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ট্রাম্পের স্বাক্ষর মূল্যহীন: মোজতবা খামেনি

আপডেট সময় : ০২:৩২:০৫ অপরাহ্ন, রোববার, ১৯ জুলাই ২০২৬