ঢাকা ১১:৩১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বর্তমান সরকার পুরোনো স্বৈরাচারের পথেই হাঁটছে: নাহিদ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:১৩:২৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • / 6

বর্তমান সরকার পুরনো স্বৈরাচারের পথেই হাঁটছে। অগণতান্ত্রিকভাবে তারা ক্ষমতায় থেকে দেশকে নৈরাজ্যের দিকে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

বুধবার (২৯ জুলাই) রাতের দিকে হবিগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

নাহিদ বলেন, সরকার গণভোটের গণরায়কে মানেনি। তারা স্বাধীন পুলিশ কমিশন গঠন করেনি। অর্থাৎ, সরকার সন্ত্রাসনির্ভর একটি রাষ্ট্রব্যবস্থাই টিকিয়ে রাখতে চাইছে। আগে যে ব্যবস্থা ছিল, সেটিকেই তারা অব্যাহত রাখছে।

তিনি আরও বলেন, স্থানীয় সংসদ সদস্য, যিনি একজন হুইপ, তার দায়িত্ব দলকে নিয়ন্ত্রণে রাখা। কিন্তু তিনি নিজেই সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন। তার অনুসারীরাই দিনের আলো ও সন্ধ্যায় সবার সামনে প্রকাশ্যে হামলা চালিয়েছে।

নাহিদ বলেন, নাসিরুদ্দিন পাটওয়ারী বা আমাদের দলের যে কেউ প্রচলিত আইন লঙ্ঘন করে কোনো বক্তব্য দিলে, আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর যদি কেউ রাজনৈতিক মূল্যবোধবিরোধী বক্তব্য দেন, তার বিচার করবে জনগণ। ভোটের মাধ্যমে জনগণই সে রায় দেবে। কিন্তু ছাত্রদল, বিএনপি বা কোনো সন্ত্রাসী গোষ্ঠীর সেই বিচার করার কোনো এখতিয়ার নেই। অথচ তারাই সেটি করার চেষ্টা করছে।

কটূক্তির প্রসঙ্গে তিনি আরও বলেন, সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে কটূক্তি করেছেন। তাদের যদি সাহস থাকে তাকে গ্রেফতর করুক। কিন্তু সেই সাহস এই সরকারের নেই।

এদিকে হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় হামলার ঘটনায় জেলা ছাত্রদলের সভাপতিকে প্রধান আসামি করে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

এর আগে, বিকেল সাড়ে ৪টার দিকে মৌলভীবাজার-হবিগঞ্জ সড়কের শ্রীমঙ্গল উপজেলার ‘চা কন্যা’ ভাস্কর্য এলাকায় প্রথম পুলিশি ব্যারিকেডের মুখে পড়ে এনসিপির গাড়িবহর।

এসময় গাড়ি থেকে নেমে পুলিশের সঙ্গে কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং ডা. মাহমুদা মিতুসহ কেন্দ্রীয় নেতারা।

একপর্যায়ে পুলিশের সঙ্গে এনসিপির নেতাকর্মীদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ সময় হাসনাত আবদুল্লাহ ও নাসীরুদ্দীন পাটওয়ারীকে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা ও ধাক্কাধাক্কিতে জড়াতে দেখা যায়। পুলিশও তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বর্তমান সরকার পুরোনো স্বৈরাচারের পথেই হাঁটছে: নাহিদ

আপডেট সময় : ১১:১৩:২৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬