ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৫৩:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • / 4

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৮৫ জন। শুক্রবার (৩১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯০০ জন। আর গত ১৫ মার্চ থেকে ৩১ জুলাই পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৮ হাজার ৩১০ জনে।

এ সময়ে গত ২৪ ঘণ্টায় ১৮৫ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। ১৫ মার্চ থেকে ৩১ জুলাই পর্যন্ত মোট নিশ্চিত রোগীর সংখ্যা ১৬ হাজার ৫৯ জন।

এ ছাড়া ১৫ মার্চ থেকে ৩১ জুলাই পর্যন্ত সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১০ হাজার ৯৮৭ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৬ হাজার ৮৫৯ জন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু

আপডেট সময় : ০৪:৫৩:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬