বিতর্কের মাঝেই ফের সমালোচনায় ভূমি
- আপডেট সময় : ০৪:১১:০৭ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
- / 10
বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকরকে নিয়ে বেশ সমালোচনা হচ্ছে। ভারতের শিক্ষার্থীদের বিক্ষোভের সময় তাদের বিপরীতে অবস্থান নিয়ে ছিলেন অভিনেত্রী। সম্প্রতি তিনি ভাইরাল হওয়া এক নারী বিক্ষোভকারীর প্রতি ধর্ষণ ও প্রাণনাশের হুমকির তীব্র নিন্দা জানিয়েছেন। তবে তার এই বক্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। অনেক নেটিজেনের দাবি, সাম্প্রতিক সমালোচনার পর এটি তার ভাবমূর্তি রক্ষারই একটি প্রচেষ্টা।
ভিডিওতে ভূমি বলেন, সম্প্রতি ভাইরাল হওয়া এক তরুণী বিক্ষোভকারীর সাক্ষাৎকার দেখে তিনি মর্মাহত হয়েছেন। তার দাবি, ভিডিওটি প্রকাশের পর ওই তরুণী এবং তার মাকে ধর্ষণ ও প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে। ভূমির বলেন, মতের অমিল থাকতেই পারে, কিন্তু সেই কারণে কাউকে ভয় দেখানো, অপমান করা বা সহিংসতার হুমকি দেয়া কোনো সভ্য সমাজের আচরণ হতে পারে না। তিনি আরও বলেন, একজন নারী এবং জনপরিচিত ব্যক্তি হিসেবে তিনিও অনলাইন ট্রোলিং ও হয়রানির অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন। এসব ঘটনার প্রভাব একজন মানুষের মানসিক স্বাস্থ্যের ওপর দীর্ঘস্থায়ী হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। ভিডিওর শেষে অভিনেত্রী সবাইকে ভিন্নমতকে সম্মান জানিয়ে শান্তিপূর্ণ ও শালীন ভাষায় মত প্রকাশের আহ্বান জানান।
তবে এই ভিডিও প্রকাশের পরও বিতর্ক থামেনি। সামাজিক যোগাযোগমাধ্যমের একাংশের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে বিক্ষোভকারীদের অশালীন ভাষা ব্যবহারের সমালোচনা করায় ভূমিকে নিয়ে বিতর্ক তৈরি হয়, আর সে কারণেই তিনি নতুন ভিডিও প্রকাশ করেছেন।
প্রসঙ্গত, ভূমির আগের ভিডিওতে বিক্ষোভকারীদের প্রতিবাদের ভাষা নিয়ে প্রশ্ন তুলে ছিলেন। এমনকি তিনি ভারতের তরুণরা ঠিক করে কথা বলতে পারেন না এমনও বলেন। তাদের তিনি শালীন ভাষা ব্যবহারের আহ্বান জানিয়েছিলেন। আর সেই মন্তব্যের জেরেই তাকে নিয়ে সমালোচনা শুরু হয়। নতুন ভিডিও প্রকাশের পরও সেই বিতর্ক এখনো সামাজিক যোগাযোগমাধ্যমে অব্যাহত রয়েছে। সূত্র: হিন্দুস্তান টাইমস

























মন্ত্রিসভায় হতে পারে বড় রদবদল: আসতে পারেন ত্যাগী নেতারা