কাহারোলে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- আপডেট সময় : ১২:৫৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
- / 7
দিনাজপুরের কাহারোল উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষ্যে বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে “জুলাই চেতনায় গড়বো দেশ-সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডাঃ মোঃ আবু সরফরাজ হোসেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহিদুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার এম.কে.এ জিন্নাত আলী, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আনিছুর রহমান, কাহারোল থানা ওসি মোঃ সেলিমুর রহমান সেলিম, এনসিপির নেতা মোঃ নকিব, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা শাখার যুব নেতা মোঃ ফারুক হোসেন, গণমাধ্যম কর্মী সোহাগ ও এম,এ জলিলসহ স্থানীয় গণ্যমান্যব্যক্তিবর্গ।
আলোচনা শেষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

























জুলাই জাদুঘর আজ থেকে সবার জন্য উন্মুক্ত হচ্ছে