ঢাকা ০২:৩২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জার্মান লিগে বেতনের শীর্ষ ১০ তারকাই বায়ার্নের

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০১:৩৭:০০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • / 6

জার্মান বুন্দেসলিগার ইতিহাসে সবচেয়ে সফল ক্লাব বায়ার্ন মিউনিখ। লিগের বেতনের দিক থেকেও আধিপত্য মিউনিখের ক্লাবটির। বুন্দেসলিগার সর্বোচ্চ বেতন পাওয়া ১০ খেলোয়াড়ের তালিকায় জায়গা করে নিয়েছেন শুধু বায়ার্নের তারকারাই।

আগামী ২৯ আগস্ট শুরু হবে জার্মান বুন্দেসলিগার ২০২৬-২৭ মৌসুম। উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায় অ্যালিয়াঞ্জ অ্যারেনায় ভিএফবি স্টুটগার্টের বিপক্ষে নামবে বাভারিয়ানরা।

নতুন মৌসুম শুরুর আগে বুন্দেসলিগার সর্বোচ্চ বেতনভোগী খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে ফুটবলারদের পারিশ্রমিক সংক্রান্ত জনপ্রিয় অনলাইন ডাটাবেস প্ল্যাটফর্ম ক্যাপোলজি।

তালিকার শীর্ষে রয়েছেন ইংলিশ তারকা হ্যারি কেইন। বায়ার্নের এই স্ট্রাইকারের সাপ্তাহিক বেতন ৪ লাখ ১১ হাজার পাউন্ড। তার পরেই আছেন সতীর্থ জামাল মুসিয়ালা, যার সাপ্তাহিক আয় ৩ লাখ ৭৫ হাজার পাউন্ড।

তৃতীয় স্থানে থাকা জশুয়া কিমিখ পান ৩ লাখ ২৯ হাজার পাউন্ড। এরপর রয়েছেন দায়ো উপামেকানো (২ লাখ ৬৩ হাজার পাউন্ড) এবং অধিনায়ক ম্যানুয়েল নয়্যার (২ লাখ ৪৮ হাজার পাউন্ড)।

শীর্ষ দশে বায়ার্নের আধিপত্যের বাকি ছবিটাও একই। ষষ্ঠ স্থানে থাকা আলফনসো ডেভিসের সাপ্তাহিক বেতন ২ লাখ ৪৬ হাজার পাউন্ড। গত বছর বায়ার্নে যোগ দেওয়া কলম্বিয়ান তারকা লুইস দিয়াজ পান ২ লাখ ৩০ হাজার পাউন্ড।

তালিকার অষ্টম স্থানে রয়েছেন ফরাসি তারকা মাইকেল অলিসে। তার সাপ্তাহিক বেতন ২ লাখ ২২ হাজার পাউন্ড। নবম স্থানে থাকা সার্জ নাব্রির সাপ্তাহিক বেতন ২ লাখ ১৪ হাজার পাউন্ড।

তালিকার দশম স্থানে রয়েছেন দক্ষিণ কোরিয়ার ডিফেন্ডার কিম মিন-জে। তার সাপ্তাহিক বেতন প্রায় ১ লাখ ৯৭ হাজার পাউন্ড।

বুন্দেসলিগায় সর্বোচ্চ বেতন পাওয়া ১০ খেলোয়াড় (সাপ্তাহিক ভিত্তিতে)

১. হ্যারি কেইন (বায়ার্ন মিউনিখ) – £৪১১,০০০

২. জামাল মুসিয়ালা (বায়ার্ন মিউনিখ) – £৩৭৫,০০০

৩. জশুয়া কিমিখ (বায়ার্ন মিউনিখ) – £৩২৯,০০০

৪. দায়ো উপামেকানো (বায়ার্ন মিউনিখ) – £২৬৩,০০০

৫. ম্যানুয়েল নয়্যার (বায়ার্ন মিউনিখ) – £২৪৮,০০০

৬. আলফনসো ডেভিস (বায়ার্ন মিউনিখ) – £২৪৬,০০০

৭. লুইস দিয়াজ (বায়ার্ন মিউনিখ) – £২৩০,০০০

৮. মাইকেল অলিসে (বায়ার্ন মিউনিখ) – £২২২,০০০

৯. সার্জ নাব্রি (বায়ার্ন মিউনিখ) – £২১৪,০০০

১০. কিম মিন-জে (বায়ার্ন মিউনিখ) – £১৯৭,০০০

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জার্মান লিগে বেতনের শীর্ষ ১০ তারকাই বায়ার্নের

আপডেট সময় : ০১:৩৭:০০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬