ঢাকা ০২:৩৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ম্যাচের আগের দিন একাদশ ঘোষণা অস্ট্রেলিয়ার

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০১:৩৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • / 4

নিজেদের সাম্প্রতিক সময়ের রীতি অক্ষুণ্ণ রাখল অস্ট্রেলিয়া। বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামার আগের দিনই একাদশ ঘোষণা করে দিল স্বাগতিকরা। তিন অভিজ্ঞ পেসারের সঙ্গে নাথান লায়নকে নিয়ে পূর্ণ শক্তির দলই সাজাল তারা।

ডারউইনের মারারা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টায় শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। তবে বাংলাদেশ ঘোষণা করেনি একাদশ। দলে কিছু চোটের সমস্যা থাকায় টসের সময়ই একাদশ জানানোর কথা বলেছেন নাজমুল হোসেন শান্ত।

তিন অভিজ্ঞ পেসার মিচেল স্টার্ক, অধিনায়ক প্যাট কামিন্স ও জশ হেজেলউড থাকায় অস্ট্রেলিয়ার একাদশে জায়গা হয়নি আরেক তারকা পেসার স্কট বোল্যান্ডের। এই তিন পেসারের সঙ্গে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে আছেন ক্যামেরন গ্রিন।

স্পিন বিভাগ সামাল দেবেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি অফ স্পিনার লায়ন। তার সঙ্গে হয়তো হাত ঘোরাতে পারেন ট্রাভিস হেড ও বাউ ওয়েবস্টার।

ব্যাটিং লাইনআপে ওপেনিংয়ে নামবেন হেড ও জ্যাক ওয়েদারাল্ড। এরপর থাকছেন স্টিভেন স্মিথ ও মার্নাস লাবুশেন। ছয় নম্বরে দেখা যাবে উইকেটকিপার-ব্যাটার অ্যালেক্স কেয়ারিকে। তার দুই পাশে নামবেন দুই অলরাউন্ডার গ্রিন ও ওয়েবস্টার।

প্রথম টেস্টের জন্য ঘোষিত ১৩ জনের স্কোয়াড থেকে একাদশে সুযোগ পাননি বোল্যান্ড ও জশ ইংলিস।

প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার একাদশ: জ্যাক ওয়েদারাল্ড, ট্রাভিস হেড, মার্নাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স কেয়ারি (উইকেটকিপার), বাউ ওয়েবস্টার, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, নাথান লায়ন, জশ হেজেলউড

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ম্যাচের আগের দিন একাদশ ঘোষণা অস্ট্রেলিয়ার

আপডেট সময় : ০১:৩৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬