ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রশাসনে দলীয়করণের মাধ্যমে পুরোনো ফ্যাসিবাদের পথে হাঁটছে বিএনপি

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:৪৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • / 38

প্রশাসনে দলীয়করণের মাধ্যমে বিএনপি পুরোনো ফ্যাসিবাদের পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে রাজধানীর মগবাজারস্থ আল-ফালাহ মিলনায়তনে সরকারের ৬ মাসের কর্মকাণ্ডের মূল্যায়ন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, গণমাধ্যমকে সরকারের গঠনমূলক সমালোচনার মাধ্যমে দেশের সঠিক চিত্র তুলে ধরতে হবে।

অর্থনীতি, কূটনীতি, কৃষি ও জনপ্রশাসনসহ নানা খাতে সরকারের ব্যার্থতা তুলে ধরে তিনি বলেন, হীন উদ্দেশ্য বাস্তবায়নে একদলীয় শাসন ও আওয়ামী লীগকে পূনর্বাসন করা হচ্ছে।

মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, সিন্ডিকেট করে ফ্যামিলি ও কৃষি কার্ড দেয়া হচ্ছে। ফলে প্রকৃত সুফলভোগি যাদের হওয়ার কথা তারা বঞ্চিত হচ্ছেন। এটা নিয়ে বিএনপির নেতাকর্মীরা মারামারিতে অনেক জায়গায় লিপ্ত হচ্ছে।

জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি রক্ষায় সরকার ব্যার্থতার পরিচয় দিয়েছে বলেও মন্তব্য করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

প্রশাসনে দলীয়করণের মাধ্যমে পুরোনো ফ্যাসিবাদের পথে হাঁটছে বিএনপি

আপডেট সময় : ১১:৪৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬