রাষ্ট্র হিসেবে অস্তিত্ব বিলুপ্ত হওয়ার ঝুঁকিতে ইসরায়েল: রুশ জেনারেল
- আপডেট সময় : ০২:৪০:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
- / 3
মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বাড়ালে ইসরায়েল একপর্যায়ে রাষ্ট্র হিসেবে অস্তিত্ব বিলুপ্ত হওয়ার ঝুঁকিতে পড়তে পারে। এমনটাই মন্তব্য করেছেন রাশিয়ার শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল আপতি আলাউদিনভ। তার মতে, পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে এবং একপর্যায়ে নিজেদের শক্তি সম্পর্কে অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে রাষ্ট্র হিসেবে টিকে থাকার ক্ষমতাই হারাতে পারে ইসরায়েল।
তার দাবি, যুদ্ধকে আরও তীব্র করে যুক্তরাষ্ট্র ও পুরো ন্যাটো জোটকে সংঘাতে জড়ানোই ইসরায়েলের মূল লক্ষ্য। সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, রাশিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা তাসকে দেয়া সাক্ষাৎকারে লেফটেন্যান্ট জেনারেল আপতি আলাউদিনভ এসব কথা বলেন।
আপতি আলাউদিনভ বর্তমানে রাশিয়ার সেনাবাহিনীর প্রধান সামরিক-রাজনৈতিক অধিদপ্তরের উপপ্রধান ও আখমাত বিশেষ বাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্বপালন করছেন।
আলাউদিনভ বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ আরও তীব্র হবে—এ বিষয়টি সবার বুঝতে হবে। তার মতে, সংঘাত যতটা সম্ভব বাড়িয়ে যুক্তরাষ্ট্র ও পুরো ন্যাটো জোটকে যুদ্ধে টেনে আনাই ইসরায়েলের লক্ষ্য।
তিনি বলেন, ‘আমাদের বুঝতে হবে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ আরও বাড়বে। আমার মনে হয়, সংঘাতকে যতটা সম্ভব বাড়িয়ে তোলা এবং যুক্তরাষ্ট্র ও পুরো ন্যাটো জোটকে এতে জড়িয়ে ফেলাই ইসরায়েলের মূল লক্ষ্য।’
আলাউদিনভ আরও বলেন, ‘শেষ পর্যন্ত ইসরায়েল নিজেদের শক্তিকে অনেক বেশি বড় করে দেখবে। এর পরিণতিতে রাষ্ট্র হিসেবে তাদের অস্তিত্বই হয়তো থাকবে না।’




















কলকাতার হোটেলে আগুন: নিহত ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত