ঢাকা ০২:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১০:৪৮:২০ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • / 2

বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মন্তব্য করেছেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব ও রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা।

বুধবার (৯ সেপ্টেম্বর) ভারতের উত্তর ২৪ পরগনার বারাসাতে অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ে ‘ইন্ডিয়া অ্যান্ড ব্রিকস: দ্য ওয়ে এহেড’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য দেন শ্রিংলা। অনুষ্ঠান শেষে শেখ হাসিনার বিভিন্ন বক্তব্য এবং ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি।

শ্রিংলা বলেন, শেখ হাসিনা কী বলছেন, সেটি তার নিজের এবং বাংলাদেশের মধ্যকার বিষয়। ভারত সরকারও বারবার জানিয়েছে, শেখ হাসিনার সংবাদ সম্মেলন বা বক্তব্যের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই।

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে তিনি বলেন, ভারত সবসময় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায়। দুই দেশের মানুষের স্বার্থেই ভারত ও বাংলাদেশের মধ্যে ভালো সম্পর্ক থাকা প্রয়োজন। দুই দেশের সম্পর্ক দীর্ঘদিনের ও ঐতিহাসিক হওয়ায় ভবিষ্যতেও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখা জরুরি।

দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতের আমন্ত্রণের বিষয়েও কথা বলেন শ্রিংলা। তিনি বলেন, ভারত তার ঘনিষ্ঠ অংশীদারদের সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছে। এর আগে জি-৭ সম্মেলনেও বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছিল। ব্রিকস সম্মেলনে বাংলাদেশ অংশ নেবে কি না, সেটি বাংলাদেশের নিজস্ব সিদ্ধান্ত।

শ্রিংলার মতে, সম্মেলনে অংশ নিলে বাংলাদেশের জন্য বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়ের সুযোগ তৈরি হবে।

শেখ হাসিনা সরকারের পতনের পর ভারত-বাংলাদেশের সম্পর্কে যে শীতলতা তৈরি হয়েছে, তা কাটবে কি না—এমন প্রশ্নের জবাবে শ্রিংলা বলেন, কোনো না কোনো সময় দুই দেশকে একসঙ্গে কাজ করতেই হবে।

তিনি বলেন, বর্তমানে বাংলাদেশে বিএনপি সরকার ক্ষমতায় রয়েছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান একটি রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছেন। জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার ক্ষমতায় এসেছে। তাই ভারতের সঙ্গে বাংলাদেশের কাজ করাটা স্বাভাবিক এবং এতে ইতিবাচক বার্তা যাবে।

ভবিষ্যতে ভারত-বাংলাদেশের সম্পর্ক আবারও স্বাভাবিক ও সহযোগিতামূলক পথে ফিরে আসবে বলেও আশা প্রকাশ করেন শ্রিংলা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা

আপডেট সময় : ১০:৪৮:২০ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬