ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী বছরের ৬ জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন শেষ হবে: শাহে আলম

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:০২:৪২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • / 17

আগামী বছরের ৬ জুনের মধ্যেই সারা দেশের সব পর্যায়ের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করতে চায় নির্বাচন কমিশন বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, কমিশনের বক্তব্য অনুযায়ী এই বছর স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে বলে মনে হচ্ছে না।

আজ (বুধবার, ২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান। এ সময় তিনি জানান, ২০২৭ সাল থেকে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন।

তিনি বলেন, ‘আগামী বছরের ৬ জুনের মধ্যেই সারা দেশের সব পর্যায়ের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করতে চায় নির্বাচন কমিশন। পাঁচ স্তরের নির্বাচন পরিচালনার জন্য সম্ভাব্য বাজেট ধরা হয়েছে ৬ হাজার কোটি টাকা।’

অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন যেভাবে কথা বলেছে, তাতে মনে হয় না এ বছর নির্বাচন শুরু হবে। তারা যেহেতু ৬ জুন শেষ সময় দিয়েছে, এতে মনে হয় আগামী বছর থেকে শুরু হবে। তবে নির্বাচন কবে শুরু কবে, সেটি সরকার বলবে না। কারণ, এটি বললে নির্বাচন কমিশন বিব্রত হবে। তারাই ঠিক করবে কবে শুরু এবং শেষ করবে।

স্থানীয় সরকার নির্বাচনে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়বে কি না— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনও নির্বাচনের দিনক্ষণ ঠিক হয়নি। নির্বাচন কমিশনের বক্তব্য অনুযায়ী মনে করছি— নির্বাচন শুরু হতে দেরি আছে, তাই মানুষের মধ্যে কী প্রতিক্রিয়া হবে, তা এই মুহূর্তে বলা মুশকিল।

এর আগে স্থানীয় সরকার বিভাগের আওতাধীন অফিসে সৌরবিদ্যুতের ব্যবহার বিষয়ে ব্রিফিংকালে প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকারের প্রতিষ্ঠান এবং সারা দেশে হাট-বাজারের সংখ্যা ৬ হাজার ৫৪৪টি। এসবের ছাদে সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হবে। ২০২৭ সালের জানুয়ারির মধ্যে লক্ষ্য বাস্তবায়নে এসব প্রতিষ্ঠানকে ৩৭০ কোটি টাকা ছাড় দেয়া হয়েছে।

তিনি বলেন, সোলার প্যানেল স্থাপনকারী প্রতিষ্ঠানের হিসাব অনুযায়ী ৫ দশমিক ৫ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে খরচ হবে প্রায় ৩ লাখ ২৬ টাকা। এই হিসাব ধরে দেশের সাড়ে ৩ হাজার ইউনিয়ন পরিষদে টাকা ছাড় করা হয়েছে। এর মধ্যে ইউনিয়ন পরিষদে বরাদ্দ করা হয়েছে ১২০ কোটি টাকা, সিটি করপোরেশনে ৭৫ কোটি টাকা, উপজেলা পরিষদে ৯৯ কোটি টাকা, পৌরসভায় ৬৪ কোটি টাকা, জেলা পরিষদে প্রায় ১২ কোটি টাকা। এই ৫ প্রতিষ্ঠানে ছাদভিত্তিক সৌরবিদ্যুতের জন্য মোট ৩৭০ কোটি টাকা ছাড় দেয়া হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, সারা দেশে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ছাদ ব্যবহার করে আমরা ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে চাচ্ছি। এর মধ্যে ১৫০ মেগাওয়াট প্রতিষ্ঠানগুলো ব্যবহার করবে। বাকি ১৫০ মেগাওয়াট সরকার ঘোষিত প্যাকেজ অনুযায়ী জাতীয় গ্রিডে বিক্রি করবে। হিসাব করে দেখা গেছে, এমনটা হলে ৩ থেকে ৪ বছরের মধ্যে ব্যয় করা টাকা উঠে আসবে। আর যেসব কোম্পানির সঙ্গে সোলার প্যানেল স্থাপনের চুক্তি হবে, তারা ২০ বছর মেইনটেন্যান্স সেবা দেবে বলেও জানান প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আগামী বছরের ৬ জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন শেষ হবে: শাহে আলম

আপডেট সময় : ০২:০২:৪২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬