ঢাকা ১১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মেসির সঙ্গে ছবি-জার্সি কিছুই মেলেনি, ক্ষোভ বেনিন কোচের

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১১:৫৬:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • / 3

লিওনেল মেসির বিদায়ী ম্যাচে ইতিহাসের অংশ হওয়ার সুযোগ পেয়েছিল বেনিন। কিন্তু সেই ঐতিহাসিক রাতের শেষটা ভালো লাগেনি আফ্রিকার দলটির। ম্যাচশেষে আর্জেন্টিনার আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বেনিনের কোচ জেরনো রোর।
বেনিনের বিপক্ষে স্থানীয় সময় মঙ্গলবার রাত ৮টায় (বাংলাদেশ সময় বুধবার ভোর পাঁচটায়) মাঠে নেমেছিল আর্জেন্টিনা। ঐতিহাসিক মনুমেন্তাল স্টেডিয়ামে ৩-০ গোলে জেতা ম্যাচে একটি গোল করার পাশাপাশি দুটি গোলে অবদান রাখেন মেসি।

ম্যাচশেষে লিওনেল মেসির সঙ্গে ছবি তোলা কিংবা জার্সি বদল—কোনোটিই করতে পারেননি বেনিনের খেলোয়াড়েরা। এমনকি আর্জেন্টিনার ড্রেসিংরুমের কাছেও যেতে দেওয়া হয়নি তাদের। এমন অভিযোগ করেছেন জেরনো রোর।

ফরাসি রেডিও আরএমসির এক অনুষ্ঠানে নিজের হতাশার কথা জানান রোর, ‘হ্যাঁ, এটা অত্যন্ত কঠিন ছিল। আমরা চেষ্টা করেছি। সবচেয়ে দুঃখের বিষয় হলো, আর্জেন্টাইনরা আমাদের কিছুই দেয়নি। মেসির সঙ্গে কোনো ছবি নয়, কোনো জার্সিও নয়। এমনকি আমাদের টানেলে বা ড্রেসিংরুমেও ঢুকতে দেওয়া হয়নি।’

তিনি আরও বলেন, ‘নিরাপত্তাকর্মীরা কাউকেই ঢুকতে দেয়নি। কয়েকজন খেলোয়াড় জার্সি বদল করতে গিয়েছিল। আমরা বুঝতে পেরেছিলাম কাজটা কঠিন হবে। আমরা সবকিছু চেষ্টা করেছি, কিন্তু কিছুই পাইনি।’

বেনিনের পক্ষ থেকেও মেসির জন্য উপহার দেওয়ার চেষ্টা ছিল। দেশটির জাতীয় পতাকার রংয়ের আদলে সাজানো লাল, হলুদ ও সবুজ রঙের ফুলের তোড়া নিয়ে গিয়েছিল তারা। কিন্তু সেটিও মেসির কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয়নি বলে জানান রোর।

তবে শেষ পর্যন্ত মেসির একটি স্মৃতি ঠিকই সঙ্গে করে ফিরেছেন বেনিন কোচ। ২০১৮ সালের মেসির একটি জার্সি তিনি আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির হাতে দেন। স্কালোনি সেটিতে স্বাক্ষর করিয়ে পরে জার্সিটি রোরকে ফিরিয়ে দেন।

রোর বলেন, ‘আমি মেসির ২০১৮ সালের একটি জার্সি স্কালোনিকে দিয়েছিলাম। তিনি মেসির কাছ থেকে সেটিতে স্বাক্ষর করিয়ে আমাকে ফিরিয়ে দিয়েছেন। এটাই শুধু পেয়েছি।’

ফরাসি অনুসন্ধানী ক্রীড়া সাংবাদিক রোমাঁ মোলিনা আরও কিছু অভিযোগ সামনে এনেছেন। তার দাবি, বেনিন ম্যাচ-পরবর্তী কোনো অতিরিক্ত অর্থ পায়নি, ম্যাচ থেকে পাওয়া আয়ের অংশও পায়নি।

নিউজটি শেয়ার করুন

মেসির সঙ্গে ছবি-জার্সি কিছুই মেলেনি, ক্ষোভ বেনিন কোচের

আপডেট সময় : ১১:৫৬:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬