ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এশিয়ান গেমসে ব্যর্থতার পরও র‌্যাংকিংয়ে উন্নতি বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৫১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • / 0

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা আজ নারী ফুটবলের র‌্যাংকিং প্রকাশ করেছে। বাংলাদেশের মেয়েদের এক ধাপ উন্নতি হয়েছে। ১০৭ থেকে ১০৬ নম্বরে উঠে এসেছেন ঋতুপর্ণা চাকমারা।

বাংলাদেশ নারী ফুটবল দল সম্প্রতি এশিয়ান গেমসে তিনটি ম্যাচ খেলেছে। নিজেদের প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার কাছে ১০ গোল হজম করে বাংলাদেশ। পরের ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬ গোল। দুই ম্যাচে ১৬ গোল হজম করলেও বাংলাদেশের পয়েন্ট মাত্র -০.০৬ ও -০.২৮ কমেছে। কারণ দুই দেশের সঙ্গে বাংলাদেশের ব্যাংকিংয়ের ব্যবধান ছিল প্রায় ১০০।

গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে বাংলাদেশ মিয়ানমারের বিপক্ষে খেলেছিল। ওই ম্যাচে গোলশূন্য ড্র করায় বাংলাদেশের পয়েন্ট ৪.৬৪ বেড়ে ১১৭৫.৩৫ হয়েছে। বাংলাদেশ মিয়ানমারকে হারিয়ে গত বছর এশিয়া কাপে প্রথমবারের মতো খেলা নিশ্চিত করেছিল। এতে ঐ উইন্ডোতে সবচেয়ে বেশি উন্নতি হওয়ায় বাংলাদেশ ফিফার শিরোনামে এসেছিল।

বাংলাদেশের সঙ্গে ড্র করায় মিয়ানমার এক ধাপ পিছিয়ে ৫৫ থেকে ৫৬ হয়েছে। ৫০ ধাপ এগিয়ে থাকায় বাংলাদেশের বিপক্ষে ড্র করায় মিয়ানমারের -৫.৫৪ পয়েন্ট কমেছে।

নিউজটি শেয়ার করুন

এশিয়ান গেমসে ব্যর্থতার পরও র‌্যাংকিংয়ে উন্নতি বাংলাদেশের

আপডেট সময় : ০৪:৫১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬