যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম
- আপডেট সময় : ০৯:৩৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
- / 19
লেবার পার্টির অধিকাংশ সংসদ সদস্যের সমর্থন পাওয়ায় যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে অনেকটাই এগিয়ে গেছেন অ্যান্ডি বার্নহ্যাম। দলের নেতা নির্বাচনে তিনি এমন সংখ্যাগরিষ্ঠ সমর্থন পেয়েছেন যে, কার্যত তিনিই কিয়ার স্টারমারের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন।
বৃহস্পতিবার (৯ জুলাই) মনোনয়ন প্রক্রিয়ার প্রথম দিনেই বার্নহ্যাম জানান, লেবার পার্টির ৪০৩ জন সংসদ সদস্যের মধ্যে ৩২২ জন তার পক্ষে মনোনয়ন দিয়েছেন। একমাত্র প্রার্থী হিসেবে তার মনোনয়ন নিশ্চিত করতে আর একটি মনোনয়ন প্রয়োজন। নিজের প্রার্থিতা ঘোষণা করে প্রকাশিত একটি সংক্ষিপ্ত ভিডিও বার্তায় বার্নহ্যাম বলেন, ‘সবকিছু এখন সত্যিই বাস্তব মনে হতে শুরু করেছে।’
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, লেবার পার্টির নেতৃত্বের জন্য মনোনয়ন আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে। এরপর আগামী শুক্রবার আনুষ্ঠানিকভাবে বার্নহ্যামকে দলের নেতা ঘোষণা করা হতে পারে। আর ২০ জুলাই আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে পারেন তিনি।
বার্নহ্যাম ৩২৩টি মনোনয়ন নিশ্চিত করতে পারলে প্রতিযোগিতায় প্রবেশের জন্য প্রয়োজনীয় ৮১টি সমর্থন অন্য কোনো প্রার্থী আর পাবেন না। দলের কয়েকজন সংসদ সদস্য জানিয়েছেন, বৃহস্পতিবার তারা ভোট দিতে না পারলেও সোমবার পার্লামেন্টে ফিরে বার্নহ্যামের পক্ষেই সমর্থন দেবেন। বুধবার রাতে আল কার্নস বার্নহ্যামের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা না করার ঘোষণা দেয়ার পরই তার নেতৃত্বের পথ কার্যত আরও সহজ হয়ে যায়।
প্রসঙ্গত, গত মাসে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পদত্যাগের ঘোষণা দেন। মে মাসের স্থানীয় নির্বাচনে লেবার পার্টির হতাশাজনক ফলাফলের পর দলের ভেতরে নেতৃত্ব ও নীতিগত পরিবর্তনের দাবি জোরালো হয়ে ওঠে। এরপরই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি।


























চট্টগ্রাম অঞ্চলে বন্যা-পাহাড়ধসে ৬ দিনে ৪৩ প্রাণহানি