বাংলাদেশিদের যুক্তরাষ্ট্রে অভিবাসী ভিসা স্থগিত
- আপডেট সময় : ১০:২৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
- / 4
চলতি বছরের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসা প্রদান স্থগিত রয়েছে। এর কারণ জানিয়ে এই স্থগিতাদেশ পর্যটক বা শিক্ষার্থীসহ অভিবাসী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য নয় বলেও জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
শনিবার (১১ জুলাই) এক বিবৃতিতে মার্কিন দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্রের করদাতাদের প্রতি তাদের দায়িত্ব হলো, অভিবাসীরা যেন অবৈধভাবে সরকারি কল্যাণমূলক সুবিধা গ্রহণ না করেন এবং সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হয়ে না পড়েন, তা নিশ্চিত করা।
দূতাবাস আরও জানায়, চলতি বছরের ২১ জানুয়ারি থেকে কার্যকর হওয়া এই স্থগিতাদেশের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ভিসা যাচাই-বাছাই নীতিমালা ও প্রক্রিয়াগুলোর পূর্ণাঙ্গ পর্যালোচনার সুযোগ তৈরি হবে, যাতে সেগুলো যুক্তরাষ্ট্রের নাগরিকদের স্বার্থকে অগ্রাধিকার দেয়।
তবে এ স্থগিতাদেশ কেবল অভিবাসী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য। অনভিবাসী (নন-ইমিগ্র্যান্ট) ভিসা, যেমন পর্যটন, শিক্ষার্থী ও অন্যান্য অস্থায়ী ভিসার ক্ষেত্রে এই সিদ্ধান্তের কোনো প্রভাব পড়বে না।
























চট্টগ্রাম অঞ্চলে বন্যা-পাহাড়ধসে ৬ দিনে ৪৩ প্রাণহানি