ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

৭৯% মার্কিন নাগরিক মনে করেন ‘ইরান যুদ্ধ দীর্ঘ হবে’ : জরিপ

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০২:৫০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • / 32

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান দীর্ঘ সময় ধরে চলতে পারে বলে মনে করছেন অধিকাংশ মার্কিন নাগরিক। একইসঙ্গে, যুদ্ধের প্রতি বিরোধিতাও এখনো সংখ্যাগরিষ্ঠের মধ্যে রয়েছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স ও জরিপ প্রতিষ্ঠান ইপসোস পরিচালিত নতুন এক জনমত জরিপে এমন চিত্র উঠে এসেছে।

জরিপ অনুযায়ী, প্রায় ৭৯ শতাংশ মার্কিন নাগরিক মনে করেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক সম্পৃক্ততা দীর্ঘ সময় ধরে চলবে। অর্থাৎ প্রতি ১০ জনের প্রায় ৮ জনই মনে করছেন, এই সংঘাত দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা নেই।

এটি গত মার্চের শেষ দিকের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি। তখন একই প্রশ্নে ৬৫ শতাংশ উত্তরদাতা দীর্ঘমেয়াদি সংঘাতের আশঙ্কা প্রকাশ করেছিলেন। মাত্র কয়েক মাসের ব্যবধানে এই হার ১৪ শতাংশ পয়েন্ট বেড়েছে বলে জানিয়েছে ইপসোস।

জরিপে আরও দেখা গেছে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানকে এখনো সমর্থন করছেন না অধিকাংশ মার্কিন নাগরিক। ৫৮ শতাংশ উত্তরদাতা বলেছেন, তারা এই যুদ্ধের বিরোধী। বিপরীতে ৩৭ শতাংশ সামরিক হামলার পক্ষে মত দিয়েছেন।

যুদ্ধের যৌক্তিকতা নিয়েও বিভক্ত মার্কিন জনমত। জরিপে ৫১ শতাংশ উত্তরদাতা বলেছেন, ইরানে সামরিক অভিযান চালানো যুক্তরাষ্ট্রের জন্য সার্থক সিদ্ধান্ত ছিল না। অন্যদিকে, মাত্র ২৪ শতাংশ মনে করেন, এই সামরিক পদক্ষেপ গ্রহণ করা যৌক্তিক ছিল। আর ২৩ শতাংশ উত্তরদাতা এ বিষয়ে কোনো নির্দিষ্ট মত দেননি।

বিশ্লেষকদের মতে, জরিপের ফলাফল ইঙ্গিত দিচ্ছে যে, সংঘাত দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা যেমন বাড়ছে, তেমনি যুদ্ধের প্রয়োজনীয়তা নিয়েও মার্কিন জনগণের মধ্যে প্রশ্ন আরও জোরালো হচ্ছে। বিশেষ করে সামরিক অভিযানের ব্যয়, সম্ভাব্য প্রাণহানি এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদি সম্পৃক্ততা নিয়ে জনমনে উদ্বেগ ক্রমেই বাড়ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

৭৯% মার্কিন নাগরিক মনে করেন ‘ইরান যুদ্ধ দীর্ঘ হবে’ : জরিপ

আপডেট সময় : ০২:৫০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬