ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনীতির বাইরে থেকে ইউক্রেনের প্রধানমন্ত্রী, কে এই কোরেৎস্কি

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১১:১২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • / 37

জ্বালানি খাতের শীর্ষ নির্বাহী সের্গেই কোরেৎস্কিকে দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে অনুমোদন দিয়েছে ইউক্রেনের সংসদ। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ঘোষিত ব্যাপক রদবদলের অংশ হিসেবে যুদ্ধকালীন সময়ে নিযুক্ত হওয়া তৃতীয় সরকারপ্রধান তিনি। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কোরেৎস্কির প্রথম সরকারি দায়িত্ব
পেশায় প্রকৌশলী ও অর্থনীতিবিদ ৪৮ বছর বয়সী কোরেৎস্কি এর আগে সরকারি কোনো দায়িত্বে ছিলেন না। কোনো রাজনৈতিক দলের সঙ্গেও তার সংশ্লিষ্টতা নেই। বিশ্লেষকদের মতে, এটি তার জন্য ইতিবাচক দিক হয়ে দাঁড়াতে পারে।

গবেষণা প্রতিষ্ঠান পেন্টার পরিচালক ভলোদিমির ফেসেনকো বলেছেন, ভালো ব্যবস্থাপক হিসেবে পরিচিতি এবং একই সঙ্গে রাজনৈতিকভাবে নিরপেক্ষ থাকা তাকে অন্যদের চেয়ে এগিয়ে রেখেছে।

জ্বালানি খাতে দুই দশকের অভিজ্ঞতা
তেল উৎপাদন ও পরিশোধন, খুচরা জ্বালানি ব্যবসা, পাইকারি ব্যবস্থাপনা ও আন্তর্জাতিক অর্থায়নে ২০ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে কোরেৎস্কির। জ্বালানি খাতে তিনি একজন সম্মানিত জ্যেষ্ঠ নির্বাহী হিসেবে পরিচিত।

২০২৫ সালের মে থেকে তিনি ইউক্রেনের অন্যতম বৃহৎ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও তেল-গ্যাস জায়ান্ট নাফতোগ্যাজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করছেন। ইউক্রেনের গ্যাস উৎপাদন, আমদানি ও সরবরাহের একটি বড় অংশ এই প্রতিষ্ঠানই পরিচালনা করে। এর আগে তিনি নাফতোগ্যাজ গ্রুপের অন্তর্ভুক্ত ও ইউক্রেনের সর্ববৃহৎ তেল কোম্পানি উকরনাফতার প্রধান ছিলেন।

রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠানে যোগ দেয়ার আগে তিনি ওয়েস্টার্ন অয়েল গ্রুপের প্রধান হিসেবে কাজ করেছেন। এছাড়া কন্টিনিয়াম গ্রুপের সিইও এবং ইউক্রেনের অন্যতম বৃহৎ ফিলিং স্টেশন চেইন ডব্লিউওজি-এর প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লুৎস্কে জন্ম নেয়া কোরেৎস্কি একটি কফি চেইন ব্যবসাও প্রতিষ্ঠা করেছিলেন।

অগ্রাধিকার আগামী শীতের প্রস্তুতি
গত শীতে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় সবচেয়ে ভয়াবহ বোমাবর্ষণের ঘটনা ঘটে। রাশিয়ার হামলা এখনো অব্যাহত থাকায় আগামী শীতের জন্য ইউক্রেনকে প্রস্তুত করাই হবে কোরেৎস্কির অন্যতম প্রধান কাজ। বর্তমানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার জন্য প্রয়োজনীয় ইন্টারসেপ্টরের সংকটে রয়েছে কিয়েভ। বুধবার জেলেনস্কি সাংবাদিকদের বলেছেন, শীতের জন্য প্রস্তুতি নেয়াই তাদের প্রধান অগ্রাধিকার।

নিউজটি শেয়ার করুন

রাজনীতির বাইরে থেকে ইউক্রেনের প্রধানমন্ত্রী, কে এই কোরেৎস্কি

আপডেট সময় : ১১:১২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬