ঢাকা ০৭:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইয়েমেনে সংঘাতে দুই লাখের বেশি মানুষ ঘরছাড়া

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১১:৫০:২৯ পূর্বাহ্ন, রোববার, ৪ অক্টোবর ২০২৬
  • / 1

ইয়েমেনে চলমান সংঘাত ও সংঘর্ষের কারণে দুই লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। পশ্চিম উপকূলের বিভিন্ন জেলা ও এলাকা থেকে পালিয়ে এসব মানুষ আশ্রয় নিয়েছেন তায়েজ ও এডেন গভর্নরেটের মধ্যবর্তী বিভিন্ন অস্থায়ী শিবিরে।

মানবিক সহায়তা সংস্থাগুলো জানিয়েছে, বাস্তুচ্যুত মানুষের সংখ্যা দুই লাখ পর্যন্ত পৌঁছেছে। এসব শিবিরে আশ্রয় নেওয়া মানুষের জন্য পর্যাপ্ত আবাসন বা মৌলিক প্রয়োজনীয় সামগ্রীও নেই।

তাঁবুগুলোও বসবাসের উপযোগী নয়। সেখানে শিশু ও বয়স্কসহ বহু মানুষ অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছেন।

পশ্চিম উপকূলের বিভিন্ন জেলা থেকে পালিয়ে আসা অনেক শিশু ২০ দিনেরও বেশি সময় ধরে এসব শিবিরে অবস্থান করছে। খাবারের সংকট থাকায় তারা আশপাশের উপত্যকা থেকে শস্য ও বিভিন্ন উদ্ভিদ সংগ্রহ করে আগুন জ্বালিয়ে সেগুলো রান্না করে খাচ্ছে।

শিবিরগুলোতে কথা বলার সময়ও কাছের পাহাড়ের আড়াল থেকে গোলাগুলি ও সংঘর্ষের শব্দ শোনা যাচ্ছে। ফলে ঘরবাড়ি ছেড়ে আশ্রয় নেওয়ার পরও নিরাপত্তাহীনতা কাটছে না বাস্তুচ্যুত মানুষদের।

সংঘাতের কারণে অনেকেই একবার নয়, দুই, তিন এমনকি চারবার পর্যন্ত ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। সংঘর্ষ যত বাড়ছে, ততই নতুন করে বাস্তুচ্যুত হচ্ছেন তারা।

নিউজটি শেয়ার করুন

ইয়েমেনে সংঘাতে দুই লাখের বেশি মানুষ ঘরছাড়া

আপডেট সময় : ১১:৫০:২৯ পূর্বাহ্ন, রোববার, ৪ অক্টোবর ২০২৬