ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

৭ গোলে বিধ্বস্ত রিয়াল, নারী এল ক্লাসিকোতে বার্সার তাণ্ডব

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১২:১২:০১ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • / 2

সাত যেন পিছু ছাড়ছে না ফুটবলের! এক দিন আগেই আর্জেন্টিনা ও ইংল্যান্ডের ম্যাচে দেখা গিয়েছিল সাত গোলের ঝড়। এবার সেই একই সংখ্যার পুনরাবৃত্তি স্পেনের নারী ফুটবলে। নারী এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে ৭–০ গোলে বিধ্বস্ত করেছে বার্সেলোনা।

আর এই গোলবন্যার মূল কারিগর ক্লদিয়া পিনা। ম্যাচের প্রথমার্ধেই চারবার রিয়ালের জালে বল পাঠিয়ে বার্সেলোনার জয়ের ভিত গড়ে দেন এই ফরোয়ার্ড। এল ক্লাসিকোর ইতিহাসে রিয়ালের বিপক্ষে এক ম্যাচে চার গোল করা প্রথম বার্সেলোনা নারী খেলোয়াড়ও এখন তিনি।

রোববার স্পটিফাই ক্যাম্প ন্যুতে লিগা এফের মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে শুরু থেকেই আধিপত্য দেখায় বার্সেলোনা। ম্যাচের মাত্র চতুর্থ মিনিটেই পিনার গোলে এগিয়ে যায় স্বাগতিকেরা।

এরপর যেন থামার কোনো ইচ্ছাই ছিল না তার। ২৮ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন পিনা। চার মিনিট পর পূর্ণ করেন হ্যাটট্রিক। এরপর ৩৩ মিনিটে ক্যারোলিন গ্রাহাম হ্যানসেনের গোলে বার্সার ব্যবধান দাঁড়ায় ৪–০।

বিরতির আগে আরও একবার রিয়ালের রক্ষণ ভেঙে দেন পিনা। ৪৪ মিনিটে নিজের চতুর্থ গোল করে বার্সাকে নিয়ে যান ৫–০ ব্যবধানে।

দ্বিতীয়ার্ধে বার্সেলোনার আক্রমণের ধার কিছুটা কমলেও রিয়ালের দুর্ভোগ কাটেনি। ৫৫ মিনিটে এভা পায়োর গোলে ব্যবধান হয় ৬–০। ম্যাচ শেষ হওয়ার দুই মিনিট আগে সিডনি শেরটেনলেইবের গোলে সাত গোলের জয় নিশ্চিত করে বার্সেলোনা।

রিয়াল মাদ্রিদ পুরো ম্যাচেই ছিল ছন্নছাড়া। প্রথমার্ধে শ্রোডারের একটি শট ঠেকিয়ে বার্সেলোনাকে স্বস্তি দেন গোলরক্ষক কাতা কোল। আথেনেয়ার কাছেও একটি সুযোগ এসেছিল, কিন্তু সেটিও কাজে লাগাতে পারেনি রিয়াল।

তবে মাঠের বাইরের গল্পটাও ছিল বার্সেলোনার জন্য স্মরণীয়। স্পটিফাই ক্যাম্প ন্যুতে ম্যাচটি দেখতে উপস্থিত হন ৪০ হাজার ৫৩৩ দর্শক। লিগা এফের ইতিহাসে এক ম্যাচে এটিই সর্বোচ্চ দর্শক উপস্থিতির নতুন রেকর্ড।

সাত গোলের জয়, পিনার চার গোল আর দর্শক উপস্থিতির নতুন রেকর্ড—এক ম্যাচেই এল ক্লাসিকোকে স্মরণীয় করে রাখল বার্সেলোনা।

নিউজটি শেয়ার করুন

৭ গোলে বিধ্বস্ত রিয়াল, নারী এল ক্লাসিকোতে বার্সার তাণ্ডব

আপডেট সময় : ১২:১২:০১ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬