ঢাকা ১১:১৮ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যে কারণে মেসিকে লাল ও হলুদ কার্ড দিলেন রেফারি

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১০:৫৭:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • / 1

ফুটবল মাঠে রেফারি যখন পকেট থেকে কার্ড বের করেন, তখন সেটি সাধারণত খেলোয়াড়দের শাস্তি হিসেবে দেখানো হয়। তবে লিওনেল মেসির বিদায়ী ম্যাচে দেখা গেল এক ভিন্ন দৃশ্য।

বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচটা তখন সবে শেষ হয়েছে মাত্র। মাঠে ক্যামেরার সব আলো তখন মেসির দিকে। শেষ বাঁশি বাজিয়ে আর্জেন্টাইন মহাতাকার দিকে এগিয়ে আসলেন ম্যাচের রেফারি ফার্নান্দো ভেখার।

ভেখারের হাতে ছিল একটি বিশেষ উপহার। লাল ও হলুদ কার্ড—যে দুটি কার্ড দিয়ে ম্যাচে খেলোয়াড়দের শাস্তি দেওয়া হয়, সেগুলোই মেসির হাতে তুলে দেন রেফারি।

তবে এই কার্ডগুলো কোন শাস্তির কার্ড নয়। মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের স্মৃতি হিসেবে সম্মান জানিয়ে কার্ড দুটির একটি সেট তুলে দেন ভেখার। ম্যাচের শেষ স্মৃতি হিসেবে সেগুলো নিজের কাছে রেখে দেন আর্জেন্টাইন অধিনায়ক।

এর আগে বিদায়ী ম্যাচটাও মেসির জন্য ছিল স্বপ্নের মতো। বেনিনকে ৩-০ গোলে হারানোর ম্যাচে আর্জেন্টিনার তিন গোলেই ছিল তার সরাসরি অবদান। নিকোলাস ওতামেন্দি ও নিকো পাজকে দিয়ে দুটি গোল করানোর পর ৭১তম মিনিটে পেনাল্টি থেকে নিজেও গোল করেন তিনি।

বিদায়ী ম্যাচে মেসির নামের পাশে থাকল ১ গোল ও ২ অ্যাসিস্ট। আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচে ২০৮তমবার আর্জেন্টিনার জার্সি পরে মাঠে নেমে করলেন নিজের শেষ গোলটিও। আলবিসেলেস্তেদের হয়ে তার নামের পাশে ১২৬ গোল আর ৭০টি অ্যাসিস্ট রইল।

শুধু কার্ডই নয়, বিদায়ী ম্যাচের বলটিও মেসির হাতে তুলে দেওয়া হয়। আর্জেন্টিনার হয়ে ২০৮তম ও শেষ ম্যাচটি শেষ করার পর ম্যাচের রেফারির দেওয়া কার্ড ও ম্যাচের বল হয়ে থাকল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ রাতের আরও দুটি স্মারক।

নিউজটি শেয়ার করুন

যে কারণে মেসিকে লাল ও হলুদ কার্ড দিলেন রেফারি

আপডেট সময় : ১০:৫৭:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬