ঢাকা ০৬:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পাশের হার কমেছে এসএসসি ভোকেশনালে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:২০:৪৬ অপরাহ্ন, রোববার, ১২ মে ২০২৪
  • / 177

চলতি বছরের এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় ৮১ দশমিক ৩৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। গতবার পাসের হার ছিল ৮৬ দশমিক ৩৫ শতাংশ। সে হিসেবে এবার পাশের হার কমেছে এসএসসি ভোকেশনালে।

রোববার (১২ মে) প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তরের পর বিভিন্ন শিক্ষাবোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে। সচিবালয়ে সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তথ্য জানান শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

শিক্ষামন্ত্রী জানান, চলতি বছর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিয়েছে ১ লাখ ২২ হাজার ৫৩৮ জন পরীক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ৯৯ হাজার ৭২১ জন ও ফেল করেছে ২২ হাজার ৮১৭ জন।

২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৮৩ দশমিক ০৪ শতাংশ। গতবার (২০২৩ সালে) পাসের হার ছিল ৮০ দশমিক ৩৯ শতাংশ। অর্থাৎ গতবারের তুলনায় এবার পাসের হার বেড়েছে ২ দশমিক ৬৫ শতাংশ।

এবার ছাত্রদের পাসের হার ৮১ দশমিক ৫৭ শতাংশ, ছাত্রীদের পাসের হার ৮৪ দশমিক ৪৭ শতাংশ। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৮৩ দশমিক ৭৭ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

পাশের হার কমেছে এসএসসি ভোকেশনালে

আপডেট সময় : ০১:২০:৪৬ অপরাহ্ন, রোববার, ১২ মে ২০২৪