ঢাকা ০৬:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সচিবালয়ে নিজের অফিসে আইন উপদেষ্টা আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:৩৫:১৯ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪
  • / 158

সরকারি প্রশাসনের প্রধান কেন্দ্র রাজধানীর গুলিস্তানে অবস্থিত সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে নিজের অফিসে দায়িত্ব পালন শুরু করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। শনিবার (১০ই আগস্ট) সকাল ৯টা ৩৫ মিনিটে সচিবালয়ে পৌঁছান তিনি। এ সময় আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার ও অন্যান্য কর্মকর্তারা উপদেষ্টাকে অভ্যর্থনা জানান।

আইন উপদেষ্টা এসেই সচিবালয়ের চার নম্বর ভবনের আট তলায় তার কক্ষে আইন ও বিচার বিভাগের সচিবের সঙ্গে বৈঠকে বসেন।

এদিকে, আইন উপদেষ্টা আসছেন জানার পর সকাল থেকেই মন্ত্রণালয়ে চলে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ। কক্ষের সামনে নাম ফলকে বসানো হয়েছে কাগজে টাইপ করা উপদেষ্টার নাম।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির দিনে গত ‌সোমবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। এরপরই বিলুপ্ত হয় মন্ত্রিসভা।

এরপর বৃহস্পতিবার শপথ নেয় অন্তর্বর্তী সরকার। এ সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। এছাড়া রয়েছেন ১৬ জন উপদেষ্টা। যদিও তিনজন উপদেষ্টা এখনো শপথ নেননি। শুক্রবার শপথ নেওয়া প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাদের দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল পান আইন উপদেষ্টার দায়িত্ব।

নিউজটি শেয়ার করুন

সচিবালয়ে নিজের অফিসে আইন উপদেষ্টা আসিফ নজরুল

আপডেট সময় : ০১:৩৫:১৯ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪