ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলহ্যামকে হারাল চেলসি

ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৫৮:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩
  • / 252

ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে রাতের একমাত্র ম্যাচে জয় পেয়েছে চেলসি। লন্ডনের ক্রাভেন কটেজ স্টেডিয়ামে চেলসি ২-০ গোলে হারিয়েছে স্বাগতিক ফুলহ্যামকে। খেলার প্রথমার্ধেও ১৮ মিনিটে ইউক্রেনিয়ান স্ট্রাইকার মিখায়লো মুদ্রিকের গোলে এগিয়ে যায় চেলসি। ১ মিনিটের ব্যবধানে আরমান্দো ব্রোজার গোলে ফলাফল দ্বিগুন করে বিরতিতে যায় চেলসি।

দ্বিতীয়ার্ধে খেলতে নেমে গোল করতে পারেনি কোন দলই। ফলে নিজেদের ঘরের মাঠে চেলসির কাছে ২-০ গোলের হার মেনে নিয়ে মাঠ ছাড়ে ফুলহ্যাম। অন্যদিকে, স্প্যানিশ লিগ ফুটবলে গ্র্যান ক্যানারিয়া স্টেডিয়ামে সেল্টা ভিগোকে ২-১ গোলে হারিয়েছে স্বাগতিক লা পালমাস ফুটবল ক্লাব।

নিউজটি শেয়ার করুন

ফুলহ্যামকে হারাল চেলসি

আপডেট সময় : ০৯:৫৮:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩