দ্বিতীয় বিয়ে করলেন অভিনেত্রী ফারিয়া
- আপডেট সময় : ০৯:১৭:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
- / 45
বিয়ে করেছেন শবনম ফারিয়া। আলোচিত এ অভিনয়শিল্পী আবারও জীবনের নতুন অধ্যায় শুরু করলেন। শুক্রবার বাদ আসর ঢাকার মাদানী অ্যাভিনিউয়ের মসজিদ আল মুস্তাফায় দুই পরিবারের ঘনিষ্ঠজন ও নিকট আত্মীয়দের উপস্থিতিতে সম্পন্ন হয় তাঁর বিয়ের আনুষ্ঠানিকতা। বিষয়টি নিশ্চিত করেছেন ফারিয়া নিজেই।
পাত্র তানজিম তৈয়ব রাজশাহীর ছেলে। তিনি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে ফিন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর করেছেন। বর্তমানে দেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।
অস্কারের জন্য জমা পড়েছে ৫ বাংলাদেশি সিনেমা
শবনম ফারিয়া বলেন, ‘বিয়ে নিয়ে আমার অনুভূতি বরাবরই জটিল—আতঙ্কের চেয়ে কিছু কম নয়। বিবাহবিষয়ক বিভিন্ন জটিল ও ব্যক্তিগত অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়ার পর মনে করেছিলাম, এই অধ্যায় হয়তো আমার জীবনে আর আসবে না। তবে সময়ের প্রবাহে এবং পরিবারের আকস্মিক সিদ্ধান্তে এই পরিণয়।’
তিনি জানান, হঠাৎ সিদ্ধান্তে অনুষ্ঠান হওয়ায় তাঁর একমাত্র ননদ উপস্থিত থাকতে পারেননি, কারণ তিনি দেশের বাইরে অবস্থান করছেন। তবে ভবিষ্যতে বড় আকারে সংবর্ধনার পরিকল্পনা রয়েছে।
প্রসঙ্গত, এটি শবনম ফারিয়ার দ্বিতীয় বিয়ে। ২০১৮ সালে তিনি ভালোবেসে বিয়ে করেছিলেন হারুনুর রশীদ অপু নামের এক ব্যাংকারকে।
























গ্যাসের চাহিদা পূরণে ১৮ কার্গো এলএনজি কিনবে সরকার