অন্তর্বর্তী সরকারকে নস্যাৎ করতে পরিকল্পিত চেষ্টা চলছে: রিজভী
- আপডেট সময় : ০৭:০৯:১৩ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
- / 50
অন্তর্বর্তী সরকারকে নস্যাৎ করতে পরিকল্পিত প্রচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
আজ (শনিবার, ২৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে সন্ত্রাসীদের হামলায় আহত ছাত্রদলের সাবেক নেতাকে ‘আমরা বিএনপি পরিবার’ এর পক্ষ থেকে সহায়তা প্রদান শেষে তিনি এমন মন্তব্য করেন।
বিএনপির সঙ্গে ইউরোপীয় পার্লামেন্টারি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
এসময় তিনি জানান, প্রশাসনের বিভিন্ন স্তরে এখনও আওয়ামী লীগের দোসররা অবস্থান করছে।
রিজভী বলেন, ‘বিগত সময় চারজনের পরামর্শে শেখ হাসিনা সব অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে গেছে। তাদের পরামর্শে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় ছাত্র জনতাকে গুলি করে, বোমা মেরে হত্যা করা হয়েছে।’
এছাড়া তিনি উল্লেখ করেন, এখন অন্তর্বর্তী সরকার থাকা সত্ত্বেও অপরাধীরা দাপিয়ে বেড়াচ্ছে।
এর আগে ‘আমরা বিএনপি পরিবার’ এর প্রতিনিধি দলটি আহত ভূলতা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি দোলন ভূঁইয়ার স্বাস্থ্যের সার্বিক খোঁজখবর নেন। পরে তার হাতে আর্থিক সহায়তা তুলে দেয়া হয়।
সেখানে উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’ এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, সদস্য সচিব মোমিন মিথুনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। এছাড়া এ অনুষ্ঠানে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনিসহ স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
























গ্যাসের চাহিদা পূরণে ১৮ কার্গো এলএনজি কিনবে সরকার