খাগড়াছড়িতে নিহত ৩: নিন্দা জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি
- আপডেট সময় : ১০:৪৯:০৭ অপরাহ্ন, রোববার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
- / 42
খাগড়াছড়ির গুইমারা উপজেলায় দুষ্কৃতকারীদের হামলায় তিন পাহাড়ি নিহতের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিবৃতি দেয়া হয়েছে। বিবৃতিতে চলমান পরিস্থিতি ও হতাহতের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করা হয়েছে।
সাম্প্রদায়িক উসকানিদাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
বিবৃতিতে খাগড়াছড়ির গুইমারা উপজেলায় দুষ্কৃতকারীদের হামলায় তিন পাহাড়ি নিহত, মেজরসহ ১৩ সেনাসদস্য, গুইমারা থানার ওসিসহ তিন পুলিশ সদস্য এবং আরো অনেকে আহতের ঘটনায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে গভীর দুঃখ প্রকাশ করা হয়।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে এ মর্মে আশ্বস্ত করা হয়েছে যে, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অতি শিগগিরই তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো অপরাধীকেই ছাড় দেয়া হবে না। ততক্ষণ পর্যন্ত সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ধারণপূর্বক শান্ত থাকার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।






















অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই