দুর্গাপূজা উপলক্ষে আখাউড়া স্থলবন্দরে ৪ দিনের ছুটি
- আপডেট সময় : ১২:৩৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
- / 35
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে চারদিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এর ফলে আজ (সোমবার, ২৯ সেপ্টেম্বর) থেকে আগামী বৃহস্পতিবার (২ অক্টোবর) পর্যন্ত বন্দর দিয়ে সব ধরনের অন্য পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে ছুটির সময় বন্দর দিয়ে ভারতের যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
পাকিস্তানকে হারিয়ে নবম শিরোপা জিতল ভারত
আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি নিসার উদ্দিন ভূঁইয়া জানান, দুর্গাপূজা উপলক্ষে ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে চারদিনের ছুটি ঘোষণা করা হয়েছে।
ছুটি শেষে আগামী ৩ অক্টোবর থেকে যথারীতি পণ্য আমদানি-রপ্তানি শুরু হবে। তবে দুর্গাপূজার ছুটি শেষে লক্ষ্মী পূজা উপলক্ষে আগামী ৬-৭ অক্টোবর পণ্য আমদানি রপ্তানি বন্ধ থাকবে।
উল্লেখ্য, শতভাগ রপ্তানিমুখী আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রতিদিন হিমায়িত মাছ, রড, সিমেন্ট, ভোজ্য তেলসহ বিভিন্ন পণ্য রপ্তানি হয় ভারতে।




















নিরাপত্তা কৌশল যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী