জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি নির্বাচন বিলম্বের প্রয়াস: সালাহউদ্দিন আহমেদ

- আপডেট সময় : ০৮:০৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
- / 54
জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি নির্বাচন বিলম্বের প্রয়াস বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
আজ (সোমবার, ৬ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবে নাগরিক যুব ঐক্য আয়োজিত আগামী নির্বাচন গ্রহণযোগ্য করার চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক আলোচনায় এ মন্তব্য করেন তিনি।
সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আরপিও সংশোধন করে জাতীয় নির্বাচনের দিন গণভোট করা যেতে পারে।’
বিভিন্ন দাবি তুলে যারা দেশকে অস্থিতিশীল করতে চায় আগামী নির্বাচন সুষ্ঠু করতে এসবই সরকারের মূল চ্যালেঞ্জ বলেও মন্তব্য করেন তিনি।
এসময় আওয়ামী লীগ প্রশ্নে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য শক্তিশালী করলে ভবিষ্যতে কোন ফ্যাসিবাদী শক্তির উৎপাত ও উৎপাদন কোনোটাই সম্ভব হবেনা।’
সেনা প্রধানের বক্তব্য বিকৃতি ও অপপ্রচারের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর বিবৃতি
নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ প্রসঙ্গে বলেন, ‘আওয়ামী লীগ জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করলে বিএনপি সবার আগে প্রতিবাদ করেছে। এখনও নির্বাহী আদেশে কোনো দল নিষিদ্ধ হলে বিএনপি মেনে নেবে না।’ বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে রাজনৈতিক দল নিষিদ্ধের সিদ্ধান্ত হওয়া উচিত। জনগণ ৫ আগস্ট জানিয়ে দিয়েছে, দেশে ফ্যাসিবাদের রাজনীতি নিষিদ্ধ করেছে। আন্তর্জাতিক বৈধতার জন্য এটা বিচারিক প্রক্রিয়ায় হওয়া উচিত।
বক্তব্যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, দেশে নির্বাচন হবে কি হবে না— এই প্রশ্ন করার পরিবেশ নেই। নির্বাচন হবেই। বর্তমান পরিস্থিতি থেকে বেরিয়ে আসার একমাত্র পথ হলো নির্বাচন। শ্রীলঙ্কা ও নেপাল সংস্কারের পথে হাঁটেনি, তাই সেখানে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। আমরা সংস্কারের পথে হেঁটে ঝামেলা বাড়িয়ে ফেলেছি।
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, নাহিদ ইসলামরা যাদের ওপর বিশ্বাস রেখেছে, তারা জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। উপদেষ্টারা গণঅভ্যুত্থানের কী বোঝে?
তিনি আরো বলেন, সংস্কারের জন্য কি আমাদের আবার জীবন দিতে হবে? আগামীতে সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব নয়। আগের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। একই দিনে জাতীয় নির্বাচনে ভোট ও জুলাই সনদ বাস্তবায়নের ভোটে জামায়াত রাজি হয়নি। ঐকমত্য কমিশনের ভেতরে ইতিবাচক থাকলেও বাইরে গিয়ে পরিবর্তন হয়েছে জামায়াতের। নিম্নকক্ষে পিআর দেশে বাস্তবায়ন সম্ভব নয়। পিআর নিয়ে আন্দোলন ফ্যাসিবাদকে সুযোগ করে দিচ্ছে। বিভাজন নিয়ে নির্বাচনে গেলে তা বানচাল করে দেবে আওয়ামী লীগ ও ভারত।























