নিউজিল্যান্ডকে ৬৫ রানে হারিয়েছে ইংল্যান্ড

- আপডেট সময় : ১০:৩৫:৩০ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
- / 80
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ৬৫ রানে হারিয়েছে ইংল্যান্ড। ইংলিশদের করা ২৩৬ রানের জবাবে দুই ওভার বাকি থাকতে ১৭১ রানে গুটিয়ে যায় কিউইরা।
ক্রাইস্টচার্চে বড় লক্ষ্য তাড়া করতে নেমে ১৮ রানেই দুই উইকেট হারিয়ে ম্যাচ থেকে অনেকটা ছিটকে যায় নিউজিল্যান্ড। টিম সেইফার্ট ও মার্ক চাপম্যান তৃতীয় উইকেটে ৬৯ রান যোগ করেন।
আর্জেন্টিনাকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ শিরোপা জিতল মরক্কো
তবে চতুর্থ উইকেটে দলের পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ ৩৯ রান করা সেইফার্ট ফেরার পর আর ঘুরে দাঁড়াতে পারেনি স্বাগতিকরা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২ ওভার বাকি থাকতেই অল আউট হয় ব্ল্যাকক্যাপরা। ইংল্যান্ডের হয়ে আদিল রশিদ একাই নেন ৪ উইকেট।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ফিল সল্টের ৮৫ ও অধিনায়ক হ্যারি ব্রুকের ৭৮ রানে ভর করে ২৩৬ রানের বড় পুঁজি পায় ইংল্যান্ড।
আগামী বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সিরিজের শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল।


























