বিএনপির তালিকায় খালেদা জিয়াসহ নয় নারী প্রার্থী

- আপডেট সময় : ১০:৫২:০৫ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
- / 118
আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে ২৩৭ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এদের মধ্যে নয় জন নারী প্রার্থী রয়েছেন।
আজ (সোমবার, ৩ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ধানের শীষে লড়বেন সাবেক ফুটবলার আমিনুল
নারী প্রার্থীদের মধ্যে খালেদা জিয়া দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১ আসন থেকে নির্বাচন করবেন। এছাড়া মনোনয়ন পাওয়া বাকি নারী প্রার্থীরা হলেন, নাটোর-১ আসনে ফারজানা শারমিন; যশোর-২ আসনে মোছা. সাবিরা সুলতানা; ঝালকাঠি-২ আসনে ইসরাত সুলতানা ইলেন ভুট্টু; শেরপুর-১ আসনে সানসিলা জেবরিন; মানিকগঞ্জ-৩ আসনে আফরোজা খান রিতা; ঢাকা-১৪ সানজিদা ইসলাম তুলি; ফরিদপুর-২ আসনে শ্যামা ওয়াবেদ ইসলাম ও সিলেট-২ আসনে মোছা. তাহসিনা রুশদী।





















