নভেম্বরের দুই ম্যাচের জন্য ব্রাজিলের স্কোয়াড ঘোষণা
- আপডেট সময় : ০৩:৩৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
- / 52
নভেম্বরের আন্তর্জাতিক বিরতির দুই ম্যাচকে সামনে রেখে নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিল। এ বিরতিতে সেনেগাল ও তিউনিসিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল। বছরের শেষ এ দুই ম্যাচের জন্য দীর্ঘ তিন বছর পর মিডফিল্ডার ফ্যাবিনিয়োকে ফিরিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি।
যদিও এ দলে জায়গা হয়নি নেইমার জুনিয়রের। সম্প্রতি মাঠে ফেরার আভাস দিলেও আনচেলত্তি এখনই বিবেচনায় রাখছেন না নেইমারকে। তবে অভিজ্ঞ এ কোচ ফিরিয়েছেন ভিটর রোকিকে।
লম্বা বিরতি শেষে ফিরছে ইউসিএল; মাঠে নামবে বড় দলগুলো
২০২৩ সালে নিজের অভিষেকের পর প্রায় দুই বছর ব্রাজিলের জার্সিতে খেলা হয়নি তার। সম্প্রতি নিজের ক্ষুরধার পারফরম্যান্সে ফের দলে জায়গা করে নিয়েছেন রোকি। আর ইনজুরির কারণে দলে নেই অ্যালিসন বেকার, রাফিনিয়া এবং গ্যাব্রিয়েল মার্তিনেলি।
নভেম্বরের সূচিতে দুই আফ্রিকান প্রতিপক্ষের বিরুদ্ধে খেলবে ব্রাজিল। আগামী ১৫ নভেম্বর তাদের প্রতিপক্ষ সেনেগাল আর ১৮ নভেম্বর ফ্রান্সের মাটিতে তাদের প্রতিপক্ষ তিউনিসিয়া।



























পে-স্কেলের গ্রেডভিত্তিক তালিকা প্রকাশ, গেজেট চলতি মাসেই