বিএনপির মনোনয়ন প্রাপ্ত মো: মনজুরুল ইসলামকে গণসংবর্ধনা

- আপডেট সময় : ০৪:৫৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
- / 84
দিনাজপুর-১ আসনে বিএনপির কেন্দ্রীয় ঘোষিত মনোনয়ন পাওয়া কেন্দ্রীয় কৃষক দলের কার্যনির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সহ-সভাপতি ও বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো: মনজুরুল ইসলামকে উপজেলা বিএনপির ও তার অঙ্গসংগঠন সমূহের নেতৃবৃন্দ শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করেছেন।
আজ মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর আড়াই টার দিকে ঢাকা থেকে নিজ বাড়ি বীরগঞ্জ উপজেলায় যাওয়ার পথে কাহারোল উপজেলার ১০ মাইল মোড়ে অত্র উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর আয়োজনে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের বিএনপির মনোনয়ন পাওয়া আলহাজ্ব মো: মনজুরুল ইসলামকে গণ সংবর্ধনা প্রদান করেছেন।
বগুড়ায় খালেদা জিয়ার পক্ষে গণসংযোগে মানুষের ঢল
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মো: গোলাম মোস্তফা বাদশা, সাধারণ সম্পাদক প্রভাষক মো: শামীম আলী, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মো: মতিউর রহমান, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো: হুসেন আলী, বীরগঞ্জ উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মো: শাহাজাহান সিরাজ শিপন, উপজেলা স্বেচ্ছা সেবক দলের আহ্বায়ক মো: অলিউর রহমান, উপজেলা যুব দলের যুগ্ম-আহ্বায়ক মো: জুয়েল রানাসহ উপজেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের হাজারো নেতা কর্মীবৃন্দ সংবর্ধনায় উপস্থিত ছিলেন।
অপরদিকে ১০ মাইল থেকে নিজ উপজেলায় বীরগঞ্জ যাওয়ার পথে বীরগঞ্জ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে বীরগঞ্জ উপজেলা শহীদ মিনার চত্ত্বরে দিনাজপুর-১ আসনের বিএনপির মনোনয়ন পাওয়া আলহাজ্ব মো: মনজুরুল ইসলামকে সংবর্ধনা প্রদান করেছেন।
























