ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বিশেষ সতর্কীকরণ নোটিশ ::
বন্যা পরিস্থিতি মোকাবিলায় কন্ট্রোল রুম চালু করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। কন্ট্রোল রুমের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তি ও গণমাধ্যমকর্মীদের দেশের বিভিন্ন নদ-নদীর বন্যা পরিস্থিতি ও পূর্বাভাসসংক্রান্ত তথ্য সরবরাহ করা হবে। এ জন্য ০১৩১৮২৩৪৯৬২, ০১৩১৮২৩৪৯৬৩, ০১৩২১১৩৯৫৪২ ও ০১৭০৯৬৫৪৭৯১ মোবাইল নম্বরে যোগাযোগ করা যাবে। এছাড়া ffwcbwdb@gmail.com এবং ffwc05@yahoo.com ই-মেইলেও তথ্য পাওয়া যাবে।

অক্টোবরের সেরার লড়াইয়ে জায়গা পেলেন উলভার্ট, গার্ডনার, মান্ধানা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০১:২৫:০৯ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • / 45

বিশ্বকাপের দারুণ পারফরম‍্যান্সে অক্টোবরের সেরার লড়াইয়ে জায়গা করে নিয়েছেন লরা উলভার্ট, অ‍্যাশলি গার্ডনার ও স্মৃতি মান্ধানা। ছেলেদের সংক্ষিপ্ত তালিকায় আছেন তিন স্পিনার- পাকিস্তানের নোমান আলি, দক্ষিণ আফ্রিকার সেনুরান মুথুসামি ও আফগানিস্তানের রাশিদ খান।

উইমেন্স ওয়ানডে বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক। অক্টোবরে আট ম্যাচে করেছেন ৪৭০ রান। উইমেনস বিশ্বকাপে এবারের আসরে অলরাউন্ড নৈপুণ‍্যে বল হাতে সাত উইকেটের পাশাপাশি দুটি সেঞ্চুরিসহ ৩২৮ রান করেছেন স্ট্রেলিয়ার অ্যাশলি গার্ডনার। এছাড়া অক্টোবরে ৭ ম্যাচে ৮২ গড়ে ৩৮১ রান করেছেন স্মৃতি মান্দানা।

এদিকে পুরুষদের মধ্যে টেস্টে ১৪ উইকেট নেন নোমান আলি। এ পারফরম্যান্সে আইসিসি টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা দ্বিতীয় স্থানে উঠে যান তিনি। লাহোর টেস্টে ১১ উইকেট নিয়ে বল হাতে দ্যুতি ছড়ান প্রোটিয়া স্পিনার সেনুরান মুথুসামি।

নোবেলজয়ী বিজ্ঞানী জেমস ওয়াটসন আর নেই

দ্বিতীয় টেস্টে ব্যাট হাতে অপরাজিত ৮৯ রানের ইনিংস খেলে জেতেন ‘প্লেয়ার অব দা সিরিজ’ পুরস্কার। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১১ উইকেট ও পাঁচটি টি-টোয়েন্টিতে নয় উইকেট নিয়ে মাস সেরার দৌড়ে আছেন রাশিদ খানও।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

অক্টোবরের সেরার লড়াইয়ে জায়গা পেলেন উলভার্ট, গার্ডনার, মান্ধানা

আপডেট সময় : ০১:২৫:০৯ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫