ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপ খেলা নিয়ে এখনো অনিশ্চিত মেসি

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৪৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • / 78
103

২০২২ কাতার বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে লিওনেল মেসি তাঁর বর্ণাঢ্য ক্যায়িরারে পূর্ণতা দিয়েছেন। চাইলে তো আর্জেন্টাইন মহাতারকা তখনই অবসরের ঘোষণা দিতে পারতেন। তবে বাকি আট-জনের মতো সেরাদের ক্ষুধা তো আর সহজে মেটে না। তিন তারকার জার্সি গায়ে চড়িয়ে সর্বকালের অন্যতম সেরা মেসি উপভোগের মন্ত্র এখনো দাপিয়ে বেড়াচ্ছেন মাঠে।

কিন্তু আসন্ন ২০২৬ বিশ্বকাপ কি খেলবেন মেসি? ফুটবলপ্রেমীদের অনেক দিন ধরেই ধোঁয়াশার মধ্যেই রাখছেন ইন্টার মায়ামির তারকা। ‘গ্রেটেস্ট শো অন আর্থের’ উত্তাপ এরইমধ্যে পেতে শুরু করেছে ফুটবলবিশ্ব, অথচ সবশেষ আসরের চ্যাম্পিয়ন দলের অধিনায়ক খেলবেন কিনা সেটাই নিশ্চিত নয় এখনো।

সবশেষ আরও একবার ভক্ত-সমর্থকদের কৌতূহলী মনের প্রশ্ন ইএসপিএনের কাছ থেকে পেলেন মেসি। তবে রেকর্ড আটবারের ব্যালন ডি’অর জয়ীর উত্তরে এবারও কোনো নতুনত্ব নেই। ওয়াশিংটন ডি.সি.-তে আজ অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ড্র। এর আগে ইএসপিএনের দেওয়া এক সাক্ষাৎকারে বিশ্বকাপে খেলা নিয়ে স্পষ্ট করে কিছু বললেন না ৩৮ বছর বয়সী মহাতারকা।

নিত্য পণ্যের দাম ঊর্ধ্বমুখী, ক্ষোভ প্রকাশ ক্রেতাদের

সহজ কথায় মেসির আগামী বিশ্বকাপে অংশগ্রহণ এখনো অনিশ্চিত। শোনা যাক মেসির ভাষায়, ‘আশা করি আমি সেখানে (বিশ্বকাপ) থাকতে পারব। আগেও বলেছি, সেখানে থাকতে আমি ভীষণ চাই।’ তবে মেসির ঠিক পরের কথাটা শুনলে খানিকটা শঙ্কা জাগতেই পারে ভক্তদের। বিশ্বকাপজয়ী আলবিসেলেস্তা বলেছেন, ‘পরিস্থিতি যদি কোনোভাবে খুব প্রতিকূল হয়, সবচেয়ে খারাপ হয়, যদি খেলতে না-ও পারি, অন্তত দর্শক হিসেবেই দেখব—তবু তা হবে এক বিশেষ অনুভূতি।’

যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডার যৌথ আয়োজনে হতে যাওয়া বিশ্বকাপে মেসির আর্জেন্টিনা ভারসাম্যপূর্ণ শক্তিশালী দল নিয়েই মাঠে নামবে। দক্ষিণ আমেরিকার সেরা দল হয়ে বিশ্বকাপের টিকিট কেটেছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সতীর্থ আর কোচকে নিয়ে মেসির কণ্ঠে শোনা যায় ভূয়সী প্রশংসা, ‘সত্যি বলতে, আমাদের অসাধারণ সব খেলোয়াড় আছে, এবং এটা অনেক বছর ধরেই দেখা যাচ্ছে। বিশেষ করে স্কালোনি দায়িত্ব নেওয়ার পর থেকে সবার যে উদ্দীপনা ও আগ্রহ, সেটা আরও স্পষ্ট।

মেসি আরও যোগ করেন, ‘সবার মানসিকতাই দুর্দান্ত। এটা পুরোপুরি বিজয়ীদের দল—মানসিকভাবে শক্ত, আরও জিততে চায়, আর সেই তাগিদটা খুব ছোঁয়াচে। অনুশীলনে, ম্যাচে—সব জায়গায় সেটা চোখে পড়ে। ওদের অনুশীলন করতে দেখলেই বোঝা যায়, তারা নিজেদের সবটুকু উজাড় করে দেয়।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বিশ্বকাপ খেলা নিয়ে এখনো অনিশ্চিত মেসি

আপডেট সময় : ০৩:৪৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫