ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানকে দেখতে লাখ লাখ মানুষ ঢাকায় আসছেন: রিজভী

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৯:০৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • / 120
138

দীর্ঘ প্রায় ১৮ বছর পর আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে সারাদেশে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে এবং লাখ লাখ মানুষ তাকে একনজর দেখার জন্য ঢাকায় আসছেন বলে জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল) থেকে শুরু করে শাহবাগ মোড় হয়ে মৎস্য ভবন পর্যন্ত মিছিল শেষে এসব কথা বলেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দিন জনসমাগম যত বড়ই হোক, সবাইকে শান্তিপূর্ণভাবে অবস্থান করতে হবে। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে প্রিয় নেতাকে শুভেচ্ছা জানাবেন। কোনো বিশৃঙ্খলা বা অরাজকতা করা যাবে না। তারেক রহমান তার মাকে দেখে বাসায় পৌঁছানো পর্যন্ত সবাই শৃঙ্খলার সঙ্গে অবস্থান করবেন।

তিনি বলেন, ২০০৭ সালের মইনুদ্দিন-ফখরুদ্দিন সরকার ছিল শেখ হাসিনারই সমর্থিত সরকার। সেই সরকারের সময় বিনা কারণে তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়, নির্মম শারীরিক নির্যাতন করা হয়। সেই নির্যাতনের পর ওনাকে পিজি হাসপাতালে চিকিৎসাধীন থাকতে হয়।

শাহজালালে কাল সন্ধ্যা ৬টা থেকে ২৪ ঘণ্টা দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা

তারেক রহমান চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার পর শেখ হাসিনার সরকার মিথ্যা মামলা দিয়ে তাকে দেশে ফিরতে বাধা দেয় উল্লেখ করে রিজভী বলেন, ১৭ বছর ধরে তাকে তার পরিবার, দেশ ও মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। তিনি তার মায়ের সঙ্গে দেখা করতে পারেননি, এমনকি ছোট ভাইয়ের লাশ ও জানাজায়ও অংশ নিতে পারেননি। এসব ঘটনার জন্য শেখ হাসিনা দায়ী।

তারেক রহমানের আগমন প্রসঙ্গে তিনি জানান, ২৫ ডিসেম্বর তিনি দেশে নেমে বিমানবন্দর থেকে এভারকেয়ার হাসপাতালে যাওয়ার পথে ৩০০ ফিট এলাকায় উপস্থিত জনসমাগমের উদ্দেশে একটি সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য দেবেন। এরপর তিনি তার মাকে দেখে বাসায় ফিরবেন।

সরকারের কাছে তারেক রহমানের পর্যাপ্ত নিরাপত্তার দাবি জানিয়েছি রিজভী বলেন, সরকার আমাদের আশ্বস্ত করেছে যে তার নিরাপত্তা নিশ্চিত করা হবে। দলীয়ভাবেও নেতাকর্মীরা তার নিরাপত্তায় সর্বোচ্চ দায়িত্ব পালন করবেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

তারেক রহমানকে দেখতে লাখ লাখ মানুষ ঢাকায় আসছেন: রিজভী

আপডেট সময় : ০৯:০৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫