ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, নিহত ১

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:৫৩:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • / 88
113

সেন্ট মার্টিনগামী ‘দ্যা আটলান্টিক ক্রুজ’ জাহাজে আগুন লেগেছে। কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাট সংলগ্ন বাঁকখালী নদীতে শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম বিষয়টি নিশ্চিত করেছে।

তিনি বলেন, আগুন নির্বাপণের কাজ চলছে, জাহাজটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। পর্যটকরা জাহাজে ছিলেন না।

একাত্তরের শহিদদের প্রতি তারেক রহমানের শ্রদ্ধা ও দোয়া

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন বলেন, জাহাজের এক কর্মচারী জাহেদ হোসেনের সম্পূর্ণ ভস্মীভূত মরদেহ উদ্ধার করা হয়েছে, যিনি একটি কক্ষে ঘুমাচ্ছিলেন। আর কেউ আছেন কিনা খোঁজা হচ্ছে, আগুন লাগার কারণ এখনো নিশ্চিত বলা যাচ্ছে না।

সেন্টমার্টিন পর্যটকবাহী জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুরও জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, নিহত ১

আপডেট সময় : ১০:৫৩:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫