নতুন ভূমিকায় তামিম

- আপডেট সময় : ০৮:৩৩:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩
- / 187
এবারের বিশ্বকাপে তামিম ইকবালকে বিশ্বকাপ স্কোয়াডে রাখা হয়নি। দলের খারাপ সময় ক্রিকেটারদের সাপোর্ট করার কথা বলেছিলেন তামিম। নিজেও ভুলে গেছেন সেসব কথা। দেশসেরা এই ওপেনারের নজর এখন সামনের দিকে। আগামী বছর আরেকটি বিশ্বকাপ আসর আয়োজন করবে আইসিসি। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তামিমকে নতুন ভূমিকায় দেখা যেতে পারে।
শুক্রবার (১০ নভেম্বর) একটি লাইভ অনুষ্ঠানে যুক্ত হয়ে নিজের ইচ্ছার কথা জানান টাইগার ওপেনার। সেখানে তামিম জানিয়েছেন, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তাকে ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা যেতে পারে। এমনকি চলমান ভারত বিশ্বকাপেও ধারাভাষ্য দেয়ার প্রস্তাব পেয়েছিলেন বলে দাবি তামিমের। তবে সেটা শেষ পর্যন্ত আর হয়ে উঠেনি।
তামিম বলেন, ‘আমার মনে হয় না আমি কোচিং লাইনে আসব। তবে কমেন্ট্রি আমাকে একটু টানে। আসলে এই বিশ্বকাপে প্রস্তাব এসেছিল আমার কাছে। দুর্ভাগ্যবশত করা হয়নি। খুব সম্ভবত ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে (আমাকে দেখা যেতে পারে)।’
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটকে আগেই বিদায় জানিয়েছিলেন তামিম। সে কারণে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলোয়াড়ের ভূমিকা দেখা সম্ভব নয়। স্ট্রাইকরেট নিয়ে ধারাবাহিক সমালোচনার পর ২০২১ সংযুক্ত আরব আমিরাত বিশ্বকাপের আগে টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তিনি। সে কারণে তার সামনে এখন শুধু টেস্ট ও ওয়ানডে ফরম্যাটের দরজা খোলা।


























