ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইয়ামালের দৃষ্টিনন্দন গোল, শীর্ষস্থান পুনরুদ্ধার বার্সার

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০১:১৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • / 75

বার্সেলোনার এই ম্যাচকে স্পষ্টভাবে দুই ভাগে ভাগ করা যায়। ছন্নছাড়া, হতশ্রী আর বিদঘুটে পারফরম্যান্সের প্রথামার্ধ। আর ঘরের মাঠে নিজেদের দুর্দান্ত নিজেদের আসল রূপে ফেরা দ্বিতীয়ার্ধ। পরের অর্ধে চেনা রূপে ফিরেই পয়েন্ট টেবিলের তলানির দলের বিপক্ষে পঁচা শামুকে পা কাটা থেকে বেঁচে ফিরে কাতালনরা, সঙ্গে ফিরে পায় চূড়ার রাজত্ব।

লা লিগায় গতকাল রিয়াল ওভেইদোর বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে বার্সেলোনা। নিজেদের মাঠ ক্যাম্প নূতে তিনটি গোলই এসেছে বিরতির পর। দানি ওলমোর গোলে ডেডলক ভাঙার পর ব্যবধন বাড়ান রাফিনহা। তারপর দৃষ্টিনন্দন এক ওভারহেড গোলে ব্যবধান ৩-০ করেন লামিনে ইয়ামাল। এ নিয়ে লিগে চলতি মৌসুমে ঘরের মাঠে খেলা সবগুলো ম্যাচেই জয় পেল বার্সেলোনা—ঘরের মাঠে স্প্যানিশ জায়ান্টদের এটি দশম জয়।

মেক্সিকোতে ফুটবল মাঠে সশস্ত্র হামলায় নিহত ১১, আহত ১২

এই জয়ে ২৪ ঘন্টা শেষ হওয়ার আগেই শীর্ষস্থান পুনরুদ্ধার করল বার্সা। লিগে ২১ ম্যাচে ১৭ জয়, ১ ড্র ও তিন হারে হান্সি ফ্লিকের দলের পয়েন্ট ৫১। সমান ম্যাচে এক পয়েন্ট পিছিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। আর মৌসুমের ১২তম হারে তলানিতে নিজেদের অবস্থান আরও পোক্ত হলো রিয়াল ওভেইদোর। ২০২৫-২৬ মৌসুমে লা লিগায় উঠে আসা ক্লাবটি ১৩ পয়েন্ট নিয়ে ২০ নম্বরে।

নিজেদের ডেরায় মাঝমাঠে পেদ্রির অনুপস্থিতি বেশ ভুগিয়েছে বার্সাকে। প্রথমার্ধে স্বাগতিকদের নির্বিষ আক্রমণভাগ লক্ষ্যে একটি শটও রাখতে পারেনি। পুরো ম্যাচে মোট ১২টি শট নেওয়া ফ্লিকের দল গোলমুখে রাখে সাতটি শট, যার সবকটিই দ্বিতীয়ার্ধে।

দ্বিতীয়ার্ধে দানি ওলমো ও রাফিনিয়া ওভিয়েদোর রক্ষণভাগের ভুলের সুযোগ লুফে নেন। ৫২ মিনিটে ওলমোর গোলের পর পাঁচ মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন রাফিনিয়া। ওভিয়েদো রক্ষণভাগ বক্সের ভেতরে বল পুরোপুরি ক্লিয়ার করতে ব্যর্থ হলে নিচু শটে জাল খুঁজে নেন ওলমো। আর সফরকারীদের ডিফেন্ডার ডেভিড কস্তাস গোলকিপার অ্যারন এসকানদেলের কাছে বল ফেরাতে গিয়ে পাসটা ছোট করে ফেলেন। সুযোগ বুঝে রাফিনিয়া বল কেড়ে নিয়ে লব শটে এসকানদেলের ওপর দিয়ে জালে পাঠান।

তারপর ৭৩তম মিনিটে চোখধাঁধানো এক বাইসাইকেল কিকে জাল কাঁপান ইয়ামাল। পেনাল্টি স্পটের কাছাকাছি থেকে ওলমোর ক্রস থেকে বাঁ পায়ের নিখুঁত শটে বল পাঠান দূরের কোণায়। চলতি বছরে স্প্যানিশ তারকা উইঙ্গারের প্রথম গোল এটি এবং মৌসুমের অষ্টম গোল।

ম্যাচ শেষে শিষ্যদের প্রথামার্ধের পারফরম্যান্সের নিয়ে বার্সা কোচ ফ্লিক বলেন, ‘প্রথমার্ধে আমি সন্তুষ্ট ছিলাম না, তবে সেটা আমি বুঝতে পারছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা ঘুরে দাঁড়াতে পেরেছি, সঠিক পরিবর্তন এনেছি, আর সেটাই কাজে লেগেছে।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ইয়ামালের দৃষ্টিনন্দন গোল, শীর্ষস্থান পুনরুদ্ধার বার্সার

আপডেট সময় : ০১:১৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬